সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০১:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ধর্ম মন্ত্রণালয়ের অধীনে নবমসহ বিভিন্ন গ্রেডে চাকরি

ধর্ম মন্ত্রণালয়ের অধীনে নবমসহ বিভিন্ন গ্রেডে চাকরি

ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সপ্তম পর্যায় প্রকল্পে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্প্রতি ৯টি পদে মোট ৭১ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এর মধ্যে নবম গ্রেডের পদও রয়েছে। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ২৪ মে।

পদের নাম ও পদসংখ্যা
১। সহকারী পরিচালক-০১

২। ফিল্ড অফিসার-১৮

৩। হিসাবরক্ষক-০১

৪। মাস্টার ট্রেইনার-০৭

৫। কম্পিউটার অপারেটর-০১

৬। ফিল্ড সুপারভাইজার-৩৪

৭। কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম-অফিস সহকারী-০৭

৮। ক্যাশিয়ার-০১

৯। আর অ্যান্ড ডি ক্লার্ক-০১


আবেদনের যোগ্যতা
পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে। 

আবেদনের বয়স
প্রার্থীর বয়স এ বছরের ১৫ জুন তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।


আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://mbcmlp.teletalk.com.bd/) এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন শেষ কবে
আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জুন পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।