বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রুশ সীমান্তে অভিযান, নিহত ৭০ হামলাকারী: রাশিয়া

রুশ সীমান্তে অভিযান, নিহত ৭০ হামলাকারী: রাশিয়া

রাশিয়ার চালানো একটি অভিযানে ইউক্রেনের কমপক্ষে ৭০ জন আক্রমণকারী নিহত হয়েছে। তারা রাশিয়ার বেলগোরেড সীমান্তে প্রবেশের চেষ্টা করছিল বলে দাবি করছে রাশিয়া। তারা রুশ অঞ্চল থেকে চলে যাওয়ার পূর্বে রুশ বাহিনীর সঙ্গে ২৪ ঘণ্টা যুদ্ধ চালিয়েছে । খবর আল-জাজিরা।

গত বছর মস্কো ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়ার ভূখণ্ডে সীমান্ত অঞ্চলে অনুপ্রবেশকারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে ধ্বংস করতে মঙ্গলবার জেট এবং আর্টিলারি মোতায়েন করেছে।


কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধের সময় আর্টিলারি এবং মর্টার গুলিতে ১৩ জন আহত হয়েছে এবং সোমবার সরিয়ে নেওয়ার সময় একজন নারী মারা গেছে । কোজিনকা গ্রামে দ্বিতীয় বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রুশ কর্মকর্তাদের মতে, যুদ্ধের সময় নয়টি সীমান্ত গ্রাম খালি করা হয়েছে।

বার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি প্রতিবেদনে বলা হয়, 'মোট ৭০ এরও বেশি জঙ্গি, চারটি সাঁজোয়া যান এবং পাঁচটি পিকআপ ধ্বংস করা হয়েছে। আজ, বেলগোরোড অঞ্চলে সন্ত্রাস-বিরোধী অভিযান বাতিল করা হয়েছে।' 


হামলাকারীদের রাশিয়া 'ইউক্রেনীয় নাশকতা ও পুনরুদ্ধারকারী দল' হিসেবে উল্লেখ করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ বলেন, স্থানীয় সেনা, বিমান হামলা এবং কামান হামলাকারীদের প্রতিহিত করেছে এবং বাহিনী থেকে যারা বেঁচে ছিল তাদের ইউক্রেনে ফিরিয়ে দেওয়া হয়েছে, যেখানে তারা সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত আগুন দ্বারা আঘাতপ্রাপ্ত হবে।'