সর্বশেষ সংবাদ — পাতা ৮২৫
বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা
বায়ুদূষণে বিশ্বের ১০০ শহরের মধ্যে আজ রোববার সকাল ১০টার দিকে ঢাকার অবস্থান প্রথম। বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) আজ এ সময় ঢাকার স্কোর ১৯১। বাতাসের এ মান অস্বাস্থ্যকর। গতকাল শনিবার সকাল ১০টার দিকে ঢাকার অবস্থান ছিল ১২তম। ঢাকার স্কোর ছিল ৯২। আজ বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে আছে ভারতের দিল্লি। শহরটির স্কোর ১৬৮। তৃতীয় অবস্থানে আছে কুয়েতের...
মেয়ের জন্য বড় সিদ্ধান্ত নিলেন অনুশকা
সাধারণ থেকে তারকা, মাতৃত্ব হয়ত কমবেশি সব মেয়ের জীবনই বদলে দেয়। ঠিক যেমন ভামিকা আসার পর বদলে গিয়েছে অভিনেত্রী আনুশকা শর্মার জীবন। আর সেকারণেই হয়ত এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বিরাট-ঘরণী। এই মুহূর্তে কান চলচ্চিত্র উৎসবে রয়েছেন অভিনেত্রী। এর মাঝেই নিজের সিদ্ধান্তের কথা জানালেন অনুশকা। ভারতীয় গণমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, ‘মেয়ে ভামিকার জন্যই নাকি এখ...
এক দফা দাবিতে দ্রুত আন্দোলন শুরু করতে চায় বিএনপি
সরকার পতনের এক দফা দাবিতে দ্রুত আন্দোলন শুরু করতে চায় বিএনপি। এ জন্য দলের ঘোষিত ১০ দফা দাবিকে এক দফায় নামিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। এক দফা সামনে রেখে আগামী কয়েক সপ্তাহ বিভাগীয় পর্যায়ে ‘তরুণ সমাবেশ’সহ কিছু কর্মসূচি পালন করবে দলটি। বিএনপি নেতারা জানান, আজ রবিবার ঢাকা ছাড়া সারা দেশে মহানগর পর্যায়ে পদযাত্রা কর্মসূচির মাধ্যমে সপ্তাহব্যাপী সরকারবিরোধ...
১৫ হাজার কর্মী নিয়োগ দেবে আলিবাবা
চীনের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড চলতি বছরের মধ্যে ১৫ হাজার নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে। সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিষ্ঠানটির ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের গুজবকে প্রত্যাখ্যান করে গত বৃহস্পতিবার নতুন কর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে আলিবাবা। আলিবাবার অফিশিয়াল উইবো অ্যাকাউন্টে দেওয়া এক পো...
আজ আইপিএলের ফাইনাল
গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামছে ইন্ডিয়ান প্রিমিয়ায় লিগের (আইপিএল)। রোববার (২৮ মে) স্থানীয় সময় রাত ৮টায় হায়দরাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এ ফাইনাল অনুষ্ঠিত হবে। ২০০৮ সালে বসে আইপিএলের প্রথম আসর। সেই আসরে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ৪ কোটি ৮০ লাখ রুপির পুরস্কার। রানার্স-আপ দল পেয়েছিল ২ কোটি ৪০ লাখ রুপি। সময়ের সঙ্গে ব...
শিশুর রক্তপাত বন্ধ হয় না যে রোগে
রক্তরোগ হিমোফিলিয়া শরীরে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াতে বিঘ্ন ঘটায়। বংশগত এই রোগে অস্বাভাবিক রক্তক্ষরণ হয়ে থাকে। জিনের মাধ্যমে পরের প্রজন্মে পরিবাহিত হওয়া এই রোগ নিয়ে পরামর্শ দিয়েছেন অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, সাবেক বিভাগীয় প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল। আমাদের শরীরের কোথাও কেটে বা ছিঁড়ে গেলে রক্তপাত হতে থাকে। কি...
রাজধানীতে এক দিনে ৬ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর বনানী, বাড্ডা, মুগদা, কমলাপুর ও শাহবাগ এলাকায় আজ শনিবার ছয়জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানা গেছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়াসহ সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তা ও মারা যাওয়া ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে...
গত সপ্তাহের ধারায় আজও চাঙা ঢাকার শেয়ারবাজার
সপ্তাহের প্রথম দিন আজ রোববার সকালে ঢাকার শেয়ারবাজারে চাঙাভাব দেখা যাচ্ছে। গত সপ্তাহে দুই দিন ঢাকার শেয়ারবাজারে এক হাজার কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে, আজ সপ্তাহের প্রথম দিন সকালে তার ধারাবাহিকতা চলছে বলে বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। দিনের প্রথম দেড় ঘণ্টায় ডিএসইর তিনটি সূচকই ছিল ইতিবাচক ধারায়। বেলা ১১ টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে...
কিয়েভে রাশিয়ার মুহুর্মুহু হামলা
ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রাতারাতি এই হামলায় একজন নিহত হয়েছে। দেশটির স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানায়। খবর বিবিসি। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, একটি পেট্রোল স্টেশনের কাছে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক নারী। তিনি বলেন শহরটিতে একটি 'নতুন ড্রোন তরঙ্গ' আঘাত করার আগে বিমান প...
লাব্বাইক ধ্বনির ভালোবাসা
মুসলমানের অন্তরে রয়েছে মহান আল্লাহর প্রতি বিশেষ ভালোবাসা। প্রতিদিন নামাজ পড়ার মাধ্যমে এই প্রেম উষ্ণতা ছড়ায়। তবে তা অন্তরের উত্তাপের তুলনায় খুবই সামান্য। আত্মার ক্ষুধা ও হূদয়ের আকুতি মেটাতে মুসলমানরা রমজান মাসে রোজা রাখে। রোজাদারের অন্তরে এর প্রভাবও খুবই সামান্য। প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা এবং প্রতিবছরের জাকাত আদায়ের পরও মুসলিমের...
কান চলচ্চিত্র উৎসবে নারী নির্মাতার বাজিমাত
সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে আবারও কান চলচ্চিত্র উৎসবে নারী নির্মাতার বাজিমাত। ৭৬তম আসরে স্বর্ণপাম বা পামদর পেয়েছেন ফ্রান্সের নির্মাতা জাস্টিন ত্রিয়েত। তিনি ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন। এর আগে ২০১৯ সালে স্বর্ণপাম পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন জাস্টিন ত্রিয়েত। তরুণ নির্মাতা জাস্টিন ত্রিয়েত তাঁর ‘অ্যানাটমি অব আ ফল’...
রাজধানীতে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা আজ
সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে আজ রোববার (২৮ মে) পদযাত্রা করবে ৬ দলীয় জোট (দল ও সংগঠন) গণতন্ত্র মঞ্চ। এদিন বেলা ১১টায় রাজধানীর মালিবাগ থেকে এই পদযাত্রা শুরু হবে, যা শেষ হবে বাড্ডায়। গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, রোববার ১১টায় রাজধানীর মালিবাগ রেলগেট থেকে বাড্ডা পর্যন্ত গণতন্ত্র মঞ্চে...
আইপিএল নাকি আন্তর্জাতিক ক্রিকেটকে মেরে ফেলছে?’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বিরুদ্ধে এই অভিযোগ পুরনো। সাধারণ সমর্থক থেকে শুরু করে অনেক বিখ্যাত ক্রিকেটারও মনে করেন, আইপিএলের কারণে আন্তর্জাতিক ক্রিকেট ধ্বংস হয়ে যাচ্ছে। এই অভিযোগটা অনেকাংশেই সঠিক। কারণ কিছু ক্ষেত্রে আইপিএলকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের ওপর আইপিএলের কুপ্রভাব মানতে নারাজ ভারতের সাবেক কোচ জন রাইট। বরং তিনি আ...
বেসরকারি সংস্থায় চাকরি, সপ্তাহে দুই দিন ছুটি
বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াটার অ্যান্ড লাইফ বাংলাদেশ জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি স্থায়ী ভিত্তিতে পার্টনারশিপ অ্যান্ড কমিউনিকেশন বিভাগে সিনিয়র অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদনের পাশাপাশি ই–মেইলের মাধ্যমেও সিভি পাঠাতে পারবেন। পদের নাম: সিনিয়র অফিসার—পার্টনারশিপ অ্যান্ড কমিউনিকেশন পদসংখ্যা: ১ যোগ্যতা: গণযোগায...
ত্বকের জেল্লা বাড়াবে যেসব পানীয়
ত্বকের জেল্লা বাড়াতে কত শত প্রসাধনী ব্যবহার তো করেন। কিন্তু জানেন কি জেল্লা পেতে হলে কিছু ঘরোয়া পানীয়ই যথেষ্ট। রোজ কিছু পানীয় পানে আপনার ত্বক হবে সুন্দর ও জেল্লাময়। চলুন জেনে আসি: ধনেপাতা লেবুর শরবত ত্বক ভেতর থেকে পরিষ্কার রাখে ধনেপাতা ও লেবু। তাই ধনেপাতা, লেবুর রস ও এক কাপ পানি ব্লেন্ড করে নিলেই তৈরি এই শরবত। এতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্টের উপাদ...
গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৫ শতাংশ
গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আবেদনকারীদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৯৫.৭৬ শতাংশ শিক্ষার্থী। গতকাল শনিবার বিষয়টি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ইমদাদুল হক। উপাচার্য বলেন, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনার অভি...
ঢাকা-চট্টগ্রামের মধ্যে উড়াল মহাসড়ক চান ব্যবসায়ীরা
দেশের মহাসড়কগুলোয় অ্যাকসেস কন্ট্রোলড বা প্রবেশাধিকার নিয়ন্ত্রিত না হওয়ায় পণ্যের সরবরাহ খরচ তুলনামূলক অনেক বেশি। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের বাধাহীন চলাচল সম্ভব হচ্ছে না। সড়কটিকে আট লেন করা হলেও এই সমস্যা থেকে যাবে। তাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে আট লেন না করে তার বদলে উড়াল মহাসড়ক বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা।...
রাশিয়ার ‘উজ্জ্বল ভবিষ্যৎ’ নিয়ে আত্মবিশ্বাসী পুতিন
রাশিয়ার একটি উজ্জ্বল ভবিষ্যত রয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার দেশটির বিপুল সম্পদের দিকে ইঙ্গিত করে এ কথা বলেছেন। ‘ভবিষ্যত হিসাবে, প্রত্যেকেরই আসলে একটি ভবিষ্যত আছে কিন্তু মূল প্রশ্ন হলো এটি কী ধরনের ভবিষ্যত হবে। আমি আত্মবিশ্বাসী যে রাশিয়ার একটি উজ্জ্বল ভবিষ্যত আছে। প্রথমত, কারণ আমরা জানি আমরা কী চাই এবং আমাদের অর্জনের জন্য কী করতে হবে। দ...






























