মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৮:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মন্দির দর্শনে গিয়ে সমালোচনার মুখে অক্ষয়

মন্দির দর্শনে গিয়ে সমালোচনার মুখে অক্ষয়

বক্স অফিসে অনেকদিন থেকেই সফলতার মুখ দেখতে পারছেন না বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সিনেমায় অভিনয়ের চেয়ে গেরুয়া রাজনীতি নিয়েই বেশি ব্যস্ত এমন অভিযোগও রয়েছে বলিউডের এই খিলাড়ির উপর।

‘মন্দিরে যাওয়া মানে টাকা নষ্ট’ এমন কথা বলা অক্ষয় সম্প্রতি গিয়েছিলেন উত্তরাখণ্ডে কেদারনাথ দর্শনে। সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সেই ভিডিওর জন্য এখন আরও বেশি সমালোচনার মুখে পরেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৩ মে) কড়া নিরাপত্তায় ঘেরা কেদারনাথ মন্দিরে গিয়েছিলেন অক্ষয় কুমার। সেখান থেকে মন্দিরের বাইরে ভক্তদের শুভেচ্ছা জানানোর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরলে সমালোচনার ঝড় ওঠে নেটদুনিয়ায়। আর এর কারণ অক্ষয়েরই একটি পুরনো সাক্ষাৎকার।


সেই সাক্ষাৎকারে অক্ষয় বলেছিলেন, মন্দিরে যাওয়া মানে নাকি টাকা নষ্ট। তিনি আগে বৈষ্ণোদেবীকে ১-২ লক্ষ টাকা করে দিতেন। কিন্তু একদিন তার মনে হয় ঈশ্বরের বদলে কোনো অসহায় মানুষকে টাকাটি দেওয়া উচিত। অক্ষয় মন্দিরে দুধ ও তেল দেওয়ারও বিরোধিতা করেছিলেন।

জানা যায়, পুরনো ভিডিও শেয়ার করে অক্ষয়কে সুবিধাবাদী বলে কটাক্ষ করা হয়েছে। একজন লেখেন, ‘এখন কেনো মন্দিরে যাচ্ছ? মন্দিরে নাকি টাকা নষ্ট করা হয়? তাহলে ওখানে এখন কেনো যাচ্ছ? বল?’ এর আগের কমেন্টেই আবার একজন লেখেন, ‘এবার তাহলে আগামী ছবিটা হিট।’

প্রসঙ্গত ‘বেল বটম’ থেকে ‘বচ্চন পাণ্ডে’, ‘পৃথ্বীরাজ’, ‘রক্ষাবন্ধন’ থেকে হালফিলের ‘রামসেতু’, ‘সেলফি’, বক্স অফিসকে একের পর এক ফ্লপ সিনেমাই দিয়ে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার।