বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ১১:৫৩:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

মসজিদুল হারামের সম্প্রসারিত মাতাফের অংশের নাম ঘোষণা

মসজিদুল হারামের সম্প্রসারিত মাতাফের অংশের নাম ঘোষণা

পবিত্র মসজিদুল হারামের মাতাফ অংশের সম্প্রসারণ প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। রাজকীয় নির্দেশনায় এর নাম ‘সৌদি রিওয়াক’ হিসেবে ঘোষণা দেন পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস। মাতাফ সম্প্রসারণের ফলে আরো অধিকসংখ্যক মুসল্লি ও তাওয়াফকারী এখন স্বাচ্ছন্দ্যে হজ ও ওমরাহ পালন করতে পারবেন।

শায়খ আল-সুদাইস বলেন, পবিত্র মসজিদুল হারামের মাতাফের আয়োতন সর্বোচ্চ পরিমাণ সম্প্রসারিত হয়েছে, যা পূর্বে কখনো হয়নি।


মূলত সৌদি রিওয়াকের মাধ্যমে পূর্ণতা পেয়েছে আব্বাসি রিওয়াক। পবিত্র কাবা প্রাঙ্গণের চারপাশের আব্বাসি রিওয়াকের ঠিক পেছনে তা নির্মিত হয়। মূলত সর্বাধিকসংখ্যক মুসল্লির অংশগ্রহণের লক্ষ্যে মসজিদুল হারাম সম্প্রসারণের নির্দেশ দিয়েছিলেন সৌদি রাজ্যের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজ।

১৩৭৫ হিজরি মোতাবেক ১৯৫৫ সালে বাদশাহ সাউদের শাসনামলে এই প্রকল্পের কাজ শুরু হয় এবং তা বাদশাহ ফয়সাল ও বাদশাহ খালিদের সময়ে তা চলমান থাকে।

সর্বশেষ বাদশাহ ফাহাদ, বাদশাহ আবদুল্লাহ ও বাদশাহ সালমানের সময় এর কাজ পুরোপুরি সম্পন্ন হয়। সৌদি রিওয়াক অংশের চার তলায় দুই লাখ ৮৭ হাজারজন নামাজ পড়তে পারবেন। আর প্রতি ঘণ্টায় রিওয়াক ও মাতাফ প্রাঙ্গণে এক লাখ সাত হাজারজন তাওয়াফ করতে পারবেন। মাতাফ অংশের গুরুত্বপূর্ণ পরিবর্তনের একটি হলো তাপরোধী মার্বেল পাথর।


মেঝেতে স্বাচ্ছন্দ্যে হাঁটার ক্ষেত্রে এই পাথরের বিশেষ ভূমিকা রয়েছে।