বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৪:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিএনপির পদযাত্রায় পুলিশের সঙ্গে সংঘর্ষ: ৫২ জনের নামে মামলা

বিএনপির পদযাত্রায় পুলিশের সঙ্গে সংঘর্ষ: ৫২ জনের নামে মামলা

রাজধানীর সায়েন্সল্যাবে বিএনপির পদযাত্রা থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় ৫২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে।

বুধবার (২৪ মে) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া।


তিনি জানান, মঙ্গলবার (২৩ মে) বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলায় বিএনপির ৫২ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত হিসেবে আরও অনেককে আসামি করা হয়েছে।

এ সংঘর্ষের ঘটনায় বিএনপির ১০ থেকে ১৫ নেতাকর্মীকে আটকের অভিযোগ করেছিল দলটির নেতারা। এই ঘটনায় কর্মকর্তাসহ ১৫ জন আহত হয়েছিল বলে দাবি করেছে পুলিশ।