সর্বশেষ সংবাদ — পাতা ৮০৪
চূড়ান্ত ফল প্রকাশ কারা অধিদপ্তরের দুূূূটি পদের
কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত কারারক্ষী ও নারী কারারক্ষী পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। কারা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারারক্ষী ও নারী কারারক্ষী নির্বাচন কমিটির গতকাল রোববারের সভার সুপারিশের পরিপ্রেক্ষিতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হ...
মিসরের বিখ্যাত মসজিদে ২২৫ বছর পর জুমার নামাজ
২২৫ বছর পর মিসরের বিখ্যাত আল-জাহির বায়বার্স মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৯ জুন) রাজধানী কায়রোতে অবস্থিত মসজিদের প্রথম জুমার নামাজে অংশ নেয় হাজার হাজার মুসল্লি। জুমার পুরো কার্যক্রম বিভিন্ন গণমাধ্যম লাইভ সম্প্রচার করে। এর আগে গত ৫ জুন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম শায়খ আহমদ আল-তাইয়িবের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তা উন্মুক...
ভাঙনের সংসারে সন্তানের খুশিতে আরেকবার দুজন একসাথেঃ পরীমনি- রাজ
প্রত্যেক বাবা-মায়ের কাছে সন্তানের জন্ম যেন সুখের আশীর্বাদ বয়ে আনে। ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণি এবং শরীফুল রাজের একমাত্র ছেলে রাজ্যও এক অমূল্য রতন। তারই প্রমাণ দিলেন ভাঙনের সংসারে সন্তানের খুশিতে আরেকবার দুজন একত্র হয়ে। রোববার (১১ জুন) ভোরে ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছেন পরীমণি। ভিডিওতে দেখা যায়, কেক কেটে পুত্রসন্তান রাজ্যের ১০ মা...
বিদ্যুৎ মন্ত্রণালয় অভিমুখে ১৯ জুন বিক্ষোভ করবে গণতন্ত্র মঞ্চ
অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুত ও জ্বালানি সংকট সমাধানের দাবিতে ১৯ জুন বিদ্যুত মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। গত ৪-৭ জুন পর্যন্ত দিনাজপুর অভিমুখে অনুষ্ঠিত রোডমার্চে বিভিন্ন জায়গায় ক্ষমতাসীন দলের হামলার প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের সোমবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে। আজ রবিবার সকালে পুরানা পল্টনের মেহরাব প্লাজায় রাষ্ট্র সং...
নন-ক্যাডার নিয়োগের সংশোধিত বিধি শিগগির প্রজ্ঞাপন হিসেবে জারি করবে
প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদনের পর পাস হয়ে নন-ক্যাডার নিয়োগের সংশোধিত বিধি শিগগির প্রজ্ঞাপন হিসেবে জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন উচ্চপর্যায়ের কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র জানায়, সংশোধিত নিয়োগবিধিতে ৩৫ থেকে ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে নিয়োগের বিধিটি পাস না হওয়ার কারণে ৪০তম...
চীনে প্রীতি ম্যাচ খেলতে মেসিরা
আগামী ১৫ জুন (বৃহস্পতিবার) বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর এ ম্যাচ খেলতে গতকাল শনিবার চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক লিওনেল মেসি। এ সময় তার সঙ্গে ছিলেন আর্জেন্টিনা দলে তার সতীর্থ আনহেল দি মারিয়া, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেস এবং নাহুয়েল মোলিনা। শ...
রেইনবো ফুড সুস্থ থাকতে
একেক ধরনের রঙের খাবারের একেক ধরনের পুষ্টি উপাদান থাকে, যা সুস্থ ও কর্মক্ষম রাখতে সাহায্য করে। এই গরমের সময় সুস্থ থাকতে রেইনবো ফুডের ব্যবহার যথাযথভাবে করতে হবে। কারণ বিভিন্ন ধরনের রঙের খাবারে বিভিন্ন ধরনের ভিটামিন ও মিনারেল রয়েছে। লাল রঙের খাবার হার্ট ও চোখ ভালো রাখতে সাহায্য করে খেজুর, টমেটো, তরমুজ বীজ, স্ট্রবেরি, ক্যাপসিকাম ইত্যাদি লাল রঙের খাবার...
পুলিশকে জানানো যাবে মহাসড়কের যেকোনো অনিয়ম ‘হ্যালো এইচপি’ অ্যাপে
মহাসড়কে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম ও সমস্যার অভিযোগ সঙ্গে সঙ্গে জানানো যাবে পুলিশকে। রাজধানীর নাগরিকদের সুবিধার জন্য ‘হ্যালো এইচপি’ অ্যাপ চালু করেছে বাংলাদেশ হাইওয়ে পুলিশ। আজ রোববার সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বাগত বক্তব্যে এ তথ্য জানান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজিপি) ও হাইওয়ে পুলি...
সয়াবিন লিটারে ১০ ও পাম তেল লিটারে ২ টাকা দাম কমানোর সিদ্ধান্ত
সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা ও পাম তেলের দাম লিটারে দুই টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে। আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের অনুষ্ঠিত এক বৈঠকের পর সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানিয়েছেন। তবে কবে থেকে এই দাম কার্যকর হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসি...
কাজাখস্তানের আবাই অঞ্চলে দাবানলে ১৪ নিহত
কাজাখস্তানের আবাই অঞ্চলে একটি বনে দাবানলে ১৪ জন মারা গেছে। দেশটির জরুরী পরিস্থিতি মন্ত্রণালয় ১০ জুন এ কথা জানায়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ‘মোট ১৪ টি মৃতদেহ পাওয়া গেছে। এর আগে ঘোষণা করা হয়েছিল যে আটকে পড়া বন রেঞ্জারদের জন্য অনুসন্ধান চলছে কারণ আগুনে ৬০ হাজার হেক্টর জমি গ্রাস করেছে৷' ১ হাজারেরও বেশি মানুষ অগ্নিনির্বাপণ, অনুসন্ধান ও উদ্ধ...
জানাজার নামাজ পড়ার নিয়ম
প্রথমে আল্লাহর ইবাদত হিসেবে জানাজার ফরজ আদায়ের নিয়ত করবে। (বুখারি, হাদিস : ১) নিয়ত মনে মনে করা ফরজ। মুখে পড়া ফরজ নয়। তাই মনে মনে শুধু এতটুকু নিয়ত করলেই হবে যে জানাজার নামাজ ফরজে কেফায়া, চার তাকবিরের সহিত এই ইমামের পেছনে আদায় করছি। নামাজ আল্লাহর কাছে দোয়া চাওয়া মাইয়্যেতের জন্য। এরপর তাকবিরে তাহরিমা বলবে এবং কান পর্যন্ত হাত উঠাবে। এরপর ছানা পড়বে। এরপ...
দক্ষিণ কোরিয়ার ভাষা পরীক্ষার লটারিতে উত্তীর্ণদের তালিকা প্রকাশ
এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় সরকারিভাবে দক্ষিণ কোরিয়ার শিল্প খাতে বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন ২০২৩ (লটারি)–এর উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ রোববার দুপুরে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ওয়েবসাইটে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প...
পরখ করে দেখুন নির্বাচনে বিএনপি দশ শতাংশ ভোট পান কিনা: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আগামী নির্বাচনে বিএনপিকে পালিয়ে না যাবার জন্য অনুরোধ জানিয়ে বলেছেন, দয়া করে নির্বাচনের খেলা থেকে পালিয়ে যাবেন না। নির্বাচনে আসুন, অংশগ্রহণ করে আপনাদের জনপ্রিয়তা যাচাই করুন। আপনারা দশ শতাংশ ভোট পান কিনা সেটি পরখ করে দেখুন। তিনি বলেন, ‘আগামী নির্বাচন আমরা ওয়াকওভার চাই...
পাকিস্তান এবং শ্রীলঙ্কা মিলিয়ে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ
এশিয়া কাপ নিয়ে নাটকীয়তা যেন আর শেষ হচ্ছে না। আগামী সেপ্টেম্বরে এই টুর্নামেন্টের শিডিউল করা থাকলেও এখনো চূড়ান্ত হয়নি যে কোথায় হবে এশিয়া কাপ? ভারত আর পাকিস্তানের রেষারেষির কারণে আদৌ এ বছর এই টুর্নামেন্ট হবে কি না সেটাও অনিশ্চিত। এর মাঝেই ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সাইট ‘ক্রিকইনফো’ দাবি করল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা মিলিয়ে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। চলত...
দই ক্রিম ডিলাইট রেসিপি
গরমে ঠান্ডা দইয়ের যেকোনো পদ খেয়ে পাওয়া যায় আরাম। সহজে বাড়িতে বানাতে পারবেন। দই ক্রিম ডিলাইট উপকরণ: টক দই ৫০০ গ্রাম, ক্রিম ১০০ গ্রাম, কনডেনসড মিল্ক স্বাদ অনুযায়ী, মেরি বিস্কুট ১ প্যাকেট, ইনস্ট্যান্ট কফি ২ চা-চামচ। প্রণালি: কনডেনসড মিল্ক ও ক্রিম একসঙ্গে মিশিয়ে নিন। দই মিশিয়ে নিন। এবার একটা স্বচ্ছ পরিবেশনপাত্রে মিশ্রণটা ঢেলে দিন। তার ওপর মেরি বিস্কুট...
যত্নে রেখেছেন ভিকির স্মৃতি সারা
বলিউড তারকা ভিকি কৌশল ও সারা আলী খানের ‘জারা হাটকে জারা বাঁচকে’ সিনেমা বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছে।‘সৌম্যা’ ও ‘কপ্পু’ চরিত্রে ভিকি-সারার রসায়নও বেশ মনে ধরেছে দর্শকদের। তবে এ সিনেমায় ইন্দোর শহরের কমবয়সী দম্পতির চরিত্রে অভিনয়ের স্মৃতি ভুলবেননা মুগ্ধ সারা। এমনকি কপ্পুর দেয়া শাড়ি আর মঙ্গলসূত্র তিনি যত্নে রেখে দিয়েছেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন...
ধরা পড়েনি এক্স-রে মেশিনে ১৪ কোটি টাকার হেরোইন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পাচারের তালিকায় এবার যোগ হলো হেরোইন। এ বন্দর দিয়ে যাওয়া দুই কেজি ২৩ গ্রাম হেরোইনসহ ভারতীয় এক নাগরিককে আটক করেছে সেখানকার কাস্টমস কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ওপারের আগরতলা ল্যান্ড কাস্টমস স্টেশনের সহকারী কমিশনার অভ্যুদয় গুহ'র একটি প্রেস বিজ্ঞপ্তি থেকে হেরোইন জব্দ করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ছ...
খুচরায় দাম এখনো চড়া পেঁয়াজ এলেও ভারতের
অস্থির হয়ে ওঠা পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে গত সপ্তাহে আমদানির অনুমতি দেয় সরকার। কিন্তু তাতে পাইকারি বাজারে পেঁয়াজের দাম যে হারে কমেছে, সে হারে কমেনি খুচরা পর্যায়ে। উল্টো খুচরায় দেশি পেঁয়াজের দাম গতকাল ৫ টাকা বেড়ে গেছে। কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, আমদানি করা ভারতীয় পেঁয়াজের যথেষ্ট সরবরাহ এখনো বাজারে আসেনি। পেঁয়াজের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে...






























