মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৭:০৬:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •

বিক্ষোভ শরীয়তপুরে ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে

বিক্ষোভ শরীয়তপুরে ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম ও তার কর্মীদের ওপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ইসলামী আন্দোলন জেলা শাখা।

সোমবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের চৌরঙ্গী মোড় থেকে শরীয়তপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মুফতি তোফায়েল আহমেদ কাসেমী ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীয়তপুরীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে কোর্ট সংলগ্ন সড়কে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় ইসলামী আন্দোলনে কয়েক শতাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।


এ সময় সমাবেশে বক্তারা বলেন, আবারো এই সরকার প্রমাণ করল এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারে না।

বরিশালে আমাদের নেতা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও তার কর্মীদের ওপর হামলা করা হয়েছে। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।