মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভাঙনের সংসারে সন্তানের খুশিতে আরেকবার দুজন একসাথেঃ পরীমনি- রাজ

ভাঙনের সংসারে সন্তানের খুশিতে আরেকবার দুজন একসাথেঃ পরীমনি- রাজ

প্রত্যেক বাবা-মায়ের কাছে সন্তানের জন্ম যেন সুখের আশীর্বাদ বয়ে আনে। ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণি এবং শরীফুল রাজের একমাত্র ছেলে রাজ্যও এক অমূল্য রতন। তারই প্রমাণ দিলেন ভাঙনের সংসারে সন্তানের খুশিতে আরেকবার দুজন একত্র হয়ে। 

রোববার (১১ জুন) ভোরে ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছেন পরীমণি। ভিডিওতে দেখা যায়, কেক কেটে পুত্রসন্তান রাজ্যের ১০ মাস পূর্তি উদযাপন করা হচ্ছে। সেখানে পরিবারের অন্যান্যদেরসঙ্গে রয়েছেন শরিফুল রাজ। ওই ভিডিওতে রাজ ও পরীমণিকে পাশাপাশি বসে বেশ হাসিখুশী দেখা যায়। 


ওই ভিডিওর সঙ্গে সুন্দর ক্যাপশন জুড়ে দিয়ে পরীমণি লিখেছেন, ‘আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। মাসের দশ তারিখটা আমাদের জন্যে অনেক স্পেশাল! ব্যাস এতটুকুই।’ সাম্প্রতিক কিছু ঘটনায় ব্যক্তিগত কারণে রাজ-পরীর দাম্পত্য কলহ থাকলেও ছেলের বিশেষ দিনটি উদযাপনে কিছু মুহূর্ত একসঙ্গে কাটান এ তারকা জুটি।

কিছুক্ষণের জন্য রাজ ছেলে রাজ্যকে দেখতে আসলেও ভিডিওতে একটি সুখী পরিবার হিসেবেই ধরা দিয়েছেন তারা। যা দেখে নেটিজেনরাও খুশি।