মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৭:০৬:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •

পুলিশকে জানানো যাবে মহাসড়কের যেকোনো অনিয়ম ‘হ্যালো এইচপি’ অ্যাপে

পুলিশকে জানানো যাবে মহাসড়কের যেকোনো অনিয়ম ‘হ্যালো এইচপি’ অ্যাপে

মহাসড়কে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম ও সমস্যার অভিযোগ সঙ্গে সঙ্গে জানানো যাবে পুলিশকে। রাজধানীর নাগরিকদের সুবিধার জন্য ‘হ্যালো এইচপি’ অ্যাপ চালু করেছে বাংলাদেশ হাইওয়ে পুলিশ।

আজ রোববার সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বাগত বক্তব্যে এ তথ্য জানান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজিপি) ও হাইওয়ে পুলিশের প্রধান মো. শাহাবুদ্দিন। ‘হ্যালো এইচপি’ অ্যাপটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।


শাহাবুদ্দিন বলেন, হাইওয়েতে ঘটে যাওয়া যেকোনো বিষয়ে অভিযোগ পাঠানো যাবে এ অ্যাপের মাধ্যমে। এ ছাড়া ভাড়ার তালিকা, সেতুতে টোলের হারসহ গুরুত্বপূর্ণ তথ্য জানানো যাবে। এমনকি জরুরি সাহায্যে বাটন চেপে হাইওয়েতে যেকোনো পরিস্থিতিতে নিকটবর্তী হাইওয়ে পুলিশের টহল দলের কাছে সাহায্য পাওয়া যাবে।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অঞ্চলভিত্তিক সব জ্যেষ্ঠ কর্মকর্তা ও হাইওয়ে থানার মুঠোফোন নম্বর পাওয়া যাবে। এ ছাড়া মহাসড়কসংলগ্ন ও নিকটবর্তী সব হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশনের মুঠোফোন নম্বরও পাওয়া যাবে।