মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০৪:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কাজাখস্তানের আবাই অঞ্চলে দাবানলে ১৪ নিহত

কাজাখস্তানের আবাই অঞ্চলে দাবানলে ১৪ নিহত

কাজাখস্তানের আবাই অঞ্চলে একটি বনে দাবানলে ১৪ জন মারা গেছে। দেশটির জরুরী পরিস্থিতি মন্ত্রণালয় ১০ জুন এ কথা জানায়। 

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ‘মোট ১৪ টি মৃতদেহ পাওয়া গেছে। এর আগে ঘোষণা করা হয়েছিল যে আটকে পড়া বন রেঞ্জারদের জন্য অনুসন্ধান চলছে কারণ আগুনে ৬০ হাজার হেক্টর জমি গ্রাস করেছে৷' 


১ হাজারেরও বেশি মানুষ অগ্নিনির্বাপণ, অনুসন্ধান ও উদ্ধার কাজে অংশ নিয়েছে এবং প্রায় ৭০০ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে এবং আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।

কাজাখের জরুরী পরিস্থিতি মন্ত্রণালয়ের ফায়ার সার্ভিস কমিটির চেয়ারম্যান নুরবোলাত ডারবিসভ বলেন, ‘ উচ্চ তাপমাত্রা,  পোড়া এলাকা এবং দমকা হাওয়া সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।'