বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ১১:৩৩:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

জানাজার নামাজ পড়ার নিয়ম

জানাজার নামাজ পড়ার নিয়ম

প্রথমে আল্লাহর ইবাদত হিসেবে জানাজার ফরজ আদায়ের নিয়ত করবে। (বুখারি, হাদিস : ১)

নিয়ত মনে মনে করা ফরজ। মুখে পড়া ফরজ নয়। তাই মনে মনে শুধু এতটুকু নিয়ত করলেই হবে যে জানাজার নামাজ ফরজে কেফায়া, চার তাকবিরের সহিত এই ইমামের পেছনে আদায় করছি।

নামাজ আল্লাহর কাছে দোয়া চাওয়া মাইয়্যেতের জন্য। এরপর তাকবিরে তাহরিমা বলবে এবং কান পর্যন্ত হাত উঠাবে। এরপর ছানা পড়বে। এরপর তাকবির বলে দরুদ পাঠ করবে।

এই তাকবিরে হাত উঠাবে না। এরপর তৃতীয় তাকবির বলে মৃত ব্যক্তি ও মুসলমানদের জন্য দোয়া করবে। তখনো হাত উঠাবে না। তারপর চতুর্থ তাকবির বলবে। তখনো হাত উঠাবে না। (দারাকুতনী ১৮৫৩, ইবনে আবি শায়বা  ৩/২৯৫)


অতঃপর ডান এবং বাঁ দিকে সালাম ফেরাবে। (সুনানে কুবরা, হাদিস : ৭২৩৮)

ইমাম তাকবির উচ্চৈঃস্বরে বলবে এবং বাকি দোয়া-দরুদ অনুচ্চস্বরে পড়বে। মুক্তাদিরা সবই অনুচ্চস্বরে করবে। (আবু দাউদ, হাদিস : ২৭৮৪, সুনানে কুবরা, হাদিস : ৭৪৩৩)

জানাজার নামাজ পড়ার সুন্নত পদ্ধতি

১.  মৃত ব্যক্তি পুরুষ হোক বা নারী ইমাম তার সিনা বরাবর দাঁড়াবে। (সহিহ বুখারি, হাদিস নং : ১২৪৬)

২.  প্রথম তাকবিরের পর ছানা পড়া। জানাজার নামাজের ছানা নামাজের ছানার চেয়ে কিঞ্চিৎ ভিন্ন। উচ্চারণ : সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারকাসমুকা, ওয়া তাআলা জাদ্দুকা, ওয়া জাল্লা ছানা-উকাও ওয়া লা-ইলাহা গায়রুক।

৩.  দ্বিতীয় তাকবিরের পর দরুদ পড়া। (নামাজে পঠিতব্য দরুদ)

৪.  তৃতীয় তাকবিরের পর দোয়া পড়া। (ইবনে আবি মায়বা ৩/২৯৫)

মৃত ব্যক্তি যদি বালেগ পুরুষ বা নারী হয় তাহলে এই দোয়া পড়া—

উচ্চারণ : আল্লাহুম্মাগফির লিহাইয়্যিনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়েবিনা ওয়া ছগিরিনা ওয়া কাবিরিনা ওয়া জাকারিনা ওয়া উংছানা, আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাআহয়িহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ইমান।

অর্থ : হে আল্লাহ! আমাদের জীবিত এবং মৃতদের, উপস্থিত এবং গায়েবদের, ছোট এবং বড়দের এবং আমাদের নারী-পুরুষ সকলকে ক্ষমা করুন। হে আল্লাহ! আপনি আমাদের মধ্য থেকে যাকে জীবিত রাখবেন তাকে ইসলামের ওপরই জীবিত রাখুন। যাকে মৃত্যু দান করবেন তাকে ইমানের সঙ্গেই মৃত্যু দিন। (তিরমিজি, হাদিস : ৯৪৫)

মৃত যদি ছেলেশিশু হয় তবে এই দোয়া পড়া—

উচ্চারণ : আল্লাহুম্মাজআলহু লানা ফারাতঁও ওয়াজআলহু লানা আজরাঁও ওয়া জুখরাঁও ওয়াজআলহু লানা শা-ফিআও ওয়া মুশাফ্ফাআ।

আর মেয়েশিশু হলে এই দোয়া পড়া—

উচ্চারণ : আল্লাহুম্মাজআলহা লানা ফারাতঁও ওয়াজআলহা লানা আজরাঁও ওয়া জুখরাঁও ওয়াজআলহা লানা শা-ফিআতাঁও ওয়া মুশাফ্ফাআহ।

চতুর্থ তাকবিরের পর সালাম ফিরিয়ে নামাজ শেষ করা।

প্রথম তাকবির ছাড়া হাত উঠাবে না। (সুনানে কুবরা, হাদিস : ৭২৩৮, দারা কুতনি, হাদিস : ১৮৫৩)