মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিয়ে করলেন অভিনেত্রী নাওমি ওয়াটস

বিয়ে করলেন অভিনেত্রী নাওমি ওয়াটস

বিলি ক্রুডুপের সাথে বিয়ের গুজবের বিষয়টি অবশেষে নিশ্চিত করেছেন অভিনেত্রী নাওমি ওয়াটস। যখন অভিনেত্রীকে একটি হীরার আংটি পরিহিত দেখা যায়, তখন থেকেই গুজব ছড়িয়ে পড়ে অভিনেত্রী বিয়ে করেছন তার দীর্ঘদিনের প্রেমিক বিলিকে।

শনিবার (১১ জুন) ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন নাওমি এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন নিজের বিয়ের। ছবিতে দেখা যাচ্ছে, বর-বধুর বেশে দুজনে হাসিমুখে একে অপরকে জড়িয়ে রেখেছেন।


হাতে এক তোড়া ফুল ছিল নাওমির। নাওমির পরনে ছিল সাদা গাউনের ওয়েডিং ড্রেস। বিলি পরেছিলেন নীল স্যুট এবং সাদা শার্ট। এদিকে অভিনেত্রীর বিয়ের সংবাদে দারুণ খুশি হলিউডের তারকাগন।

ইনস্টাগ্রাম পোস্টে একে একে শুভেচ্ছা জানিয়েছেন গুইনেথ প্যালট্রো, মেলানি লিনস্কি, সারাহ সিলভারম্যান, অ্যামি সেদারিস, লুসি বয়ন্টন এবং শৈলেন উডলি সহ বেশ কয়েকজন তারকা। নবদম্পতিকে অভিনন্দন জানাচ্ছেন ভক্ত অনুরাগীরাও। 

‘মুলহল্যান্ড ড্রাইভ’ তারকা জাস্টিন থেরোক্স মন্তব্য করেছেন, “আপনাদের দুজনকে অভিনন্দন!” জেনিফার কুলিজ মন্তব্য করেছেন, “হুররে! এইমাত্র জেগে উঠলাম! অভিনন্দন!” 


পেজ সিক্সের প্রতিবেদনের তারকা জুটির বিয়ের বিষয়টি নিশ্চিত করে উল্লেখ করা হয়েছে যে শুক্রবার তাদের নিউ ইয়র্ক সিটি অ্যাপার্টমেন্টে দুজনকে ম্যাচিং রিং পরা দেখা গেছে। এরপরেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন নাওমি।


২০১৭ সাল থেকে এই দম্পতির একসঙ্গে থাকার গুজব রয়েছে এবং গত বছর তারা স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডে লাভবার্ড হিসেবে তাদের লাল গালিচায় আত্মপ্রকাশ করেছিল। ওয়াটস এর প্রাক্তন স্বামী লিভ শ্রেইবারের সংসারে তার দুই সন্তান রয়েছে। অপরদিকে ক্রুডপের প্রাক্তন মেরি-লুইস পার্কারের সাথে একটি ছেলে রয়েছে। অবশেষে দীর্ঘদিন প্রেমের পর নিজেদের নতুন দাম্পত্য জীবন শুরু করলেন উভয়ে।