সর্বশেষ সংবাদ — পাতা ৭৩৩
অ্যান্টার্কটিকায় উদ্ভিদের প্রসার
অ্যান্টার্কটিকা একটি অত্যন্ত শীতল এবং হাল্কা জনসংখ্যা সম্পন্ন মহাদেশ, যেখানে প্রায় পুরোটা বরফ এবং স্নো দিয়ে আবৃত থাকে। এই অত্যন্ত প্রাকৃতিক এলাকায় পুষ্প বা ফুল বাড়াতে কঠিন হয় এবং বৃদ্ধি সীমিত থাকে। অযান্টার্কটিকা এলাকায় কিছু প্রাকৃতিক প্রজাতির ঘাসপাতি, ফাইকাস, মস্ক, মসগুল ইত্যাদি পাওয়া যেতে পারে, যেগুলি সম্প্রসারণের জন্য একে অপরের সম্প্রাপ্ত...
শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ
আরেকবার ব্যাটারদের ব্যর্থতা। আরেকটি হার। শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হারল ৭ উইকেটে। এই হারে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে কিউইরা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি বৃষ্টিতে ভেস্তে গেছে। শেষ ওয়ানডে জয়ে ২০০৮ সালের পর প্রথমবার বাংলাদেশে সিরিজ জয়ের স্বাদ পেল নিউজিল্যান্ড। সফরকারীদের জয়ের কাজটা এগিয়ে রেখেছিলেন বোলাররা। আঁটসাঁট বোলিংয়ে বাংলাদেশ...
৪৪তম বিসিএসের খাতা ৪৩তম বিসিএসের ভাইভার আগে দেখা শেষ করতে চায় পিএসসি
৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা দেখার কার্যক্রম চালাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রথম পরীক্ষকেরা এই বিসিএসের খাতা দেখার কার্যক্রম শেষ করেছেন। এখন কয়েক দিন ধরে এসব খাতা পিএসসি যাচাই করে তা দ্বিতীয় পরীক্ষককে দেওয়া শুরু করেছে। পিএসসি চাইছে ৪৩তম বিসিএসের ভাইভা শেষ করতে করতেই যেন এই বিসিএসের লিখিত পরীক্ষার সব খাতা দেখা শেষ করা যায়। এই লক্ষ্যেই পর...
শরীরে ভিটামিন ডির ঘাটতি পূরণ করবে যেসব খাবার
আমাদের শরীরে ভিটামিন ডি-এর বেশ গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে। ভিটামিন ডি-এর প্রধান প্রাকৃতিক উৎস হলো সূর্যের আলো। সূর্যালোকের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ত্বকের এপিডার্মিসের নীচের স্তরে কলিক্যালসিফেরলের সংশ্লেষণের মাধ্যমে ভিটামিন ডি তৈরি হয় (বিশেষত অতিবেগুনী রশ্মির বিকিরণের মাধ্যমে)। এটি হাড় ও দাঁতের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। মানসিক স...
অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় অ্যাওয়ার্ড স্কলারশিপ ফ্রি টিউশন ফি, টিকিট ও বাসস্থান
অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের বৃত্তি দেবে অস্ট্রেলিয়া সরকার। দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের এই বৃত্তির আওতায় টিউশন ফি মওকুফের পাশাপাশি শিক্ষার্থীদের বিমান টিকিট, বাসস্থান ও শিক্ষা ভাতার কোনো খরচ বহন করতে হবে না। এছাড়া তুলনামূলক কম আইইলটিএসে (৬.৫) আবেদন করার সুযোগ তো থাকছেই। এই বৃত্তির মাধ্যমে অস্ট্রেলিয়ার প্র...
৩ মাসের জন্য ডলারের অগ্রিম বুকিং দেওয়া যাবে
দেশের আমদানিকারকেরা সর্বোচ্চ ৩ মাসের জন্য ডলারের অগ্রিম বুকিং দিতে পারবেন। এ ক্ষেত্রে তিন মাসের জন্য ডলারের ভবিষ্যৎ দাম নির্ধারণ করবে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংক আজ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে বিষয়টি স্পষ্ট করেছে। ডলারের বর্তমান দাম ১১০ টাকা ৫০ পয়সা হিসাবে তিন মাসের জন্য বুকিংয়ের ক্ষেত্রে ডলারের দাম পড়বে ১১৩ টাকা ৮৫ পয়সা। আর কোনো আমদানিকারক যদি তিন মাসে...
ভারত বিরোধী বিক্ষোভ শত শত কানাডিয়ান শিখের
সোমবার কানাডায় ভারতীয় কূটনৈতিক মিশনের বাইরে শত শত শিখ বিক্ষোভকারী সমাবেশ করেছে। এসময় বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি পদদলিত করেছে এবং পতাকা পোড়ানোর এক সপ্তাহ পরে অটোয়া বলেছে যে, একজন বিশিষ্ট শিখ কর্মী হত্যায় নয়াদিল্লি জড়িত রয়েছে। ভ্যাঙ্কুভারের কাছে জুন মাসে কানাডিয়ান নাগরিক হারদীপ সিং নিজ্জার হত্যার কথা উল্লেখ করে টরন্টোর শিখ সম্প্রদ...
দুবাইয়ে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন করেছেন বাংলাদেশের নুসাইবা
দুবাইয়ে সপ্তমবারের মতো নারী হাফেজদের শাইখা ফাতেমা বিনতে মুবারক আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সপ্তম স্থান অর্জন করেছেন বাংলাদেশের নুসাইবা হক ফাইজা। গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুবাইয়ের আল-মামজার এলাকার কালচারাল থিয়েটার হলে অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে প্রতিযোগীদের পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। প্রতিযোগীদের মধ্যে শাইখা ফাতেম...
গোপনে সংসার ঢাক ডোল পিটিয়ে বিচ্ছেদ কয়েকজন তারকার
প্রেম, বিয়ে, এমনকি সংসারও গোপন রাখতেই যেন পছন্দ করেন তারকারা। জনপ্রিয়তায় ভাটা পড়তে পারে, এটাই গোপন রাখার বড় কারণ। তবে ব্যতিক্রমও আছেন কেউ কেউ, যাঁরা অকপটে প্রেম–ভালোবাসার কথা স্বীকার করেন। সংসারও শুরু করেন সাড়ম্বরে। সম্প্রতি বিচ্ছেদের মিছিলে থাকা পরীমনি ও শরীফুল রাজের ক্ষেত্রেও এমনটা ঘটেছে। একনজরে দেখে নেওয়া যাক গোপনে সংসার শুরু ও আওয়াজে বিচ্ছেদ ঘট...
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার জন্য ১ অক্টোবর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বিএনপির
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার বিষয়টি নিয়ে সরকার পতনের আন্দোলনে তীব্রতা বাড়াতে চাচ্ছে বিএনপি। তার মুক্তি ও বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে রোববার ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে দলটি। কিন্তু সরকারের দিক থেকে এ ব্যাপারে কোনো সাড়া নেই। তাই বিএনপি মনে করছে তীব্র আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত ও সরকারের পতন ঘটাতে হবে। বিএনপির...
বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা তামিমকে বাদ দিয়ে
অপেক্ষার পর্ব শেষ হয়েছে। অবশেষে দেওয়া হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দল। দলে চমক জাগিয়েছে তামিম ইকবালের না থাকা। অবশ্য গতকাল রাত থেকে হঠাৎ চাউর হচ্ছিল বিশ্বকাপ দলে তামিমকে চাচ্ছেন না অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্দিকা হাতুরাসিংহে। এর কারণ, পুরোপুরি ফিট নন তামিম। শেষ পর্যন্ত তামিমকে ছাড়াই ঘোষণা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি...
ঢাকা ওয়াসা একাধিক শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি
ঢাকা ওয়াসা একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ৭ ক্যাটাগরির পদে ৯ম ও ১০ম গ্রেডে ৪৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ১. পদের নাম: সহকারী প্রকৌশলী পদসংখ্যা: ২৬ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাত...
সিলেটের পর্যটন কেন্দ্রেগুলোতে ভ্রমন
চা-বাগান, পাহাড়, টিলা, ঝরনা, সীমান্তের ওপার থেকে নেমে আসা শীতল পানির স্রোতধারা, জলার বন, নদী-হাওর বেষ্টিত অপার সম্ভাবনাময় পর্যটন জনপদ সিলেট বৃষ্টিমাখা রোদে যেন প্রকৃতি সৌন্দর্যের ডালি মেলেছে। প্রকৃতির এক অপরূপ দান সিলেট বিশেষ করে সাদা পাথর, জাফলং সহ পর্যটন স্পটগুলো। দিনে নীল আকাশে প্রচণ্ড রোদের খেলায় হাওর জলাশয়গুলো আরো নীল আকার ধারণ করে। আর রাতে ব...
রাজধানীবাসীর ২ ঘণ্টার যাত্রাপথে ৪৬ মিনিট কেটে যায় জ্যামে
রাজধানীবাসীর প্রতিদিন গড়ে ২ ঘণ্টার যাত্রাপথে ৪৬ মিনিট যায় জ্যামে বসে থেকে। এর ফলে নষ্ট হয় অতিরিক্ত সময়, ব্যাঘাত ঘটে কাজের। আর বায়ুদূষণ জনিত রোগের কারণে প্রতিবছর ঢাকাবাসীর জনপ্রতি ব্যয় হয় ৪ হাজার টাকা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টর ফর পলিসি ডায়লগ ( সিপিডি) আয়োজিত ' রিডিউসিং পলিউশন ফর গ্রিন সিটি' শীর্ষক এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। মূলত তারা ঢাকা...
আইন অনুযায়ী এনবিআরকে জানাতে হবে ৯ ধরনের তথ্য
আয়কর বিবরণীতে বড় করদাতাদের জীবনযাত্রার যাবতীয় খরচ জানাতে হয়। নতুন আইন অনুযায়ী, জীবনযাত্রার খরচে ৯ ধরনের তথ্য দিতে হবে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়। জীবনযাত্রার খরচের বিবরণীতে এবার মুঠোফোনের রিচার্জ, ইন্টারনেট প্যাকেজের তথ্যও দিতে হবে। আপনি আপনার মুঠোফোনে প্রতিবছর কত টাকার রিচার্জ করলেন, সেই হিসাব রাখতে হবে। প্রতিবছর জুলাই থেকে পরের বছরের জুন পর্যন্ত...
আসছে করোনার চেয়েও সাত গুণ ভয়ংকর
করোনা ভাইরাসের বিদায়ে অনেকেই হয়তো স্বস্তি পেয়েছেন। কিন্তু সামনে আরও ভয়ংকর দিন আসছে বলে এক ব্রিটিশ বিশেষজ্ঞ জানিয়েছেন। কারণ একটি ভয়ংকর রোগ আসছে। এর নাম ‘ডিজিজ এক্স’। এটা খুবই বিপজ্জনক। করোনা ভাইরাসের চেয়েও সাত গুণ ভয়ংকর। এতে প্রায় ৫ কোটি মানুষের মৃত্যু হতে পারে। এমনটাই দাবি করেছেন ব্রিটেনের ভ্যাকসিন টাস্ক ফোর্সের প্রধান ডেম কেট বিংহাম। ব্রিটিশ সংবাদ...
যেমন ছিল প্রিয় নবী (সা.)-এর ন্যায়বিচার
ইনসাফ এমন এক মহৎ গুণ, যা মানুষকে প্রিয়ভাজন করে তুলতে সাহায্য করে। প্রিয় নবী (সা.)-এর মাঝে ইনসাফ ছিল সর্বোচ্চ পর্যায়ের। তিনি ছিলেন ন্যায় ও ইনসাফের প্রতীক। আল্লাহ তাআলা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য বলেছেন। তাই তিনি তাঁর পুরো জীবনে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছেন। নবুয়তপ্রাপ্তির পূর্বে এবং নবুয়তপ্রাপ্তির প...
কন্যাসন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর
কন্যাসন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। গত শনিবার তাঁর কন্যার জন্ম হয়েছে বলে এক ইনস্টাগ্রাম পোস্টে জানান স্বরা। আজ সোমবার মেয়ে ও মেয়ের বাবা ফাহাদের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে এই সুখবর দিয়েছেন তিনি। মেয়ের নাম রেখেছেন রাবিয়া। নীনা গুপ্তা, গৌরী খানসহ আরও অনেকে স্বরা ও ফাহাদকে শুভেচ্ছা জানিয়েছেন। এই বছরের জানুয়ারিতে ভারতের তরুণ রাজনৈতিক...






























