বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৬:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা তামিমকে বাদ দিয়ে

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা তামিমকে বাদ দিয়ে

অপেক্ষার পর্ব শেষ হয়েছে। অবশেষে দেওয়া হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দল। দলে চমক জাগিয়েছে তামিম ইকবালের না থাকা। অবশ্য গতকাল রাত থেকে হঠাৎ চাউর হচ্ছিল বিশ্বকাপ দলে তামিমকে চাচ্ছেন না অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্দিকা হাতুরাসিংহে।

এর কারণ, পুরোপুরি ফিট নন তামিম। শেষ পর্যন্ত তামিমকে ছাড়াই ঘোষণা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে দল ও বিশ্বকাপ জার্সিও উন্মুক্ত করেছে বিসিবি। বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন আলোচনায় থাকা মাহমুদ উল্লাহ রিয়াদ।


পাঁচ পেসার নিয়ে ভারত বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সাকিবকে অধিনায়ক করে ১৫ সদস্যের দলের সহ-অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। নাজমুলের আজ নেতৃত্বের অভিষেক হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে অধিনায়ক ছিলেন এই বাঁহাতি ব্যাটার।


এমনিতে লিটন দাস সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে এলেও বিশ্বকাপে নাজমুলের কাঁধে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যাট হাতে লিটনের সময়টা ভালো যাচ্ছে না। তাই হয়তো তাকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়নি। তামিম না থাকায় লিটনের সঙ্গে ওপেনিংয়ের ভাবনায় প্রথমবার বড়দের বিশ্বকাপ খেলতে যাবেন তানজিদ হাসান তামিম।

বাংলাদেশ বিশ্বকাপ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।