মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৭:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আগামী নভেম্বরে রাষ্ট্রীয়ভাবে যাচ্ছেন যুক্তরাজ্য সফরে

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আগামী নভেম্বরে রাষ্ট্রীয়ভাবে যাচ্ছেন যুক্তরাজ্য সফরে

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে আগামী নভেম্বরে রাষ্ট্রীয়ভাবে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। গতকাল মঙ্গলবার বাকিংহাম প্যালেস এই কথা জানিয়েছে।

চার্লসের মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর গত বছর সেপ্টেম্বরে চার্লস রাজার দায়িত্ব গ্রহণ করার পর যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে আসা ইউন হবেন দ্বিতীয় বিদেশি নেতা। এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গত নভেম্বরে প্রথম বিদেশি নেতা হিসেবে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফর করেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সফরের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। গত এপ্রিলে দক্ষিণ কোরিয়ার নেতা যুক্তরাষ্ট্রে সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় সফর চলাকালে বিশ্বের মনোযোগ আকর্ষণ করেন। এ সময় তিনি তার প্রিয় গান ‘আমেরিকান পাই’ পরিবেশন করে অতিথিদের অবাক করে দেন।