সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৮:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঢাকা ওয়াসা একাধিক শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা ওয়াসা একাধিক শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা ওয়াসা একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ৭ ক্যাটাগরির পদে ৯ম ও ১০ম গ্রেডে ৪৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

১. পদের নাম: সহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ২৬
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) থেকে স্বীকৃত হতে হবে। শিক্ষাজীবনের সব স্তরে দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে।
বয়স: ২২ অক্টোবর ২০২৩ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২. পদের নাম: গবেষণা কর্মকর্তা
পদসংখ্যা: ৩
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনের সব স্তরে দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে। অর্থনীতি/গণিত/পরিসংখ্যানে ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ২২ অক্টোবর ২০২৩ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৩. পদের নাম: রাজস্ব কর্মকর্তা
পদসংখ্যা: ৫
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনের সব স্তরে দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে।
বয়স: ২২ অক্টোবর ২০২৩ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৪. পদের নাম: গবেষণা সহকারী
পদসংখ্যা: ৩
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনের সব স্তরে দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে।
বয়স: ২২ অক্টোবর ২০২৩ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৫. পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ৩
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের সব স্তরে দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে।
বয়স: ২২ অক্টোবর ২০২৩ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৬. পদের নাম: অডিটর
পদসংখ্যা: ১

৭. পদের নাম: সহকারী রাজস্ব কর্মকর্তা
পদসংখ্যা: ৪
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি এবং জরিপ, কর নির্ধারণ ও কর সংগ্রহ কাজে অন্যূন তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং জরিপ, কর নির্ধারণ ও কর সংগ্রহ কাজে অন্যূন দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের সব স্তরে দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে।
বয়স: ২২ অক্টোবর ২০২৩ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ঢাকা ওয়াসার ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি
আবেদন ফি বাবদ ৫৫৮ টাকা (ভ্যাট-ট্যাক্সসহ) ঢাকা ওয়াসার অনুকূলে জমা দিতে হবে (অনলাইনে প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী)।

আবেদনের শেষ সময়: ২২ অক্টোবর ২০২৩।