সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশাসনিক অফিসার পদে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।


পদের নাম: প্রশাসনিক অফিসার
পদসংখ্যা: ২
যোগ্যতা: শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ/সিজিপিএ–২.৫ ও স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা

যেভাবে আবেদন
প্রার্থীদের রেজিস্ট্রার অফিস থেকে আবেদনের নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে। আবেদন ফরম পূরণ করে ১০ কপি দরখাস্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সার্টিফিকেটের সত্যায়িত কপি প্রতি সেটের সঙ্গে সংযুক্ত করে পাঠাতে হবে।


আবেদন ফি
রেজিস্ট্রারের অনুকূলে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ওপর ইস্যুকৃত ৬০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা অগ্রণী ব্যাংকের বিবিধ জমা রসিদের মাধ্যমে ৬০০ টাকা অগ্রণী ব্যাংক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখার সিডি-৬৮ নম্বর হিসাবে জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
রেজিস্ট্রার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
আবেদনের শেষ সময়
১০ অক্টোবর ২০২৩