মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ১২:১৫:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় অ্যাওয়ার্ড স্কলারশিপ ফ্রি টিউশন ফি, টিকিট ও বাসস্থান

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় অ্যাওয়ার্ড স্কলারশিপ ফ্রি টিউশন ফি, টিকিট ও বাসস্থান

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের বৃত্তি দেবে অস্ট্রেলিয়া সরকার। দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের এই বৃত্তির আওতায় টিউশন ফি মওকুফের পাশাপাশি শিক্ষার্থীদের বিমান টিকিট, বাসস্থান ও শিক্ষা ভাতার কোনো খরচ বহন করতে হবে না। এছাড়া তুলনামূলক কম আইইলটিএসে (৬.৫) আবেদন করার সুযোগ তো থাকছেই।

এই বৃত্তির মাধ্যমে অস্ট্রেলিয়ার প্রথম সারির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও টেফ ইনস্টিটিউশনে স্নাতক ও স্নাতকোত্তরে পড়াশোনা করতে পারবেন নির্বাচিত শিক্ষার্থীরা।


যেসব সুবিধা থাকছে :
১. অস্ট্রেলিয়া যাওয়ার বিমান টিকিট (ইকোনমি)
২. এককালীন বাসস্থান ভাতা
৩. বই ও শিক্ষা উপকরণের ভাতা
৪. অস্ট্রেলিয়ায় বসবাসের খরচ (পড়াশোনার বিষয় ও বিভাগ অনুযায়ী)
৫. স্বাস্থ্যসেবা ও চিকিৎসা খরচ
৬. ইংরেজি ভাষা শিক্ষা কোর্স, একাডেমিক সহায়তা, মাঠপর্যায়ের কাজ ও পুনর্মিলনীর জন্য বিমান ভাড়া।

আবেদনের যোগ্যতা :
১. বয়স ১৮ বছরের বেশি হতে হবে
২. ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে, আইইএলটিএসে স্কোর ন্যূনতম ৬.৫ / টোফেল-আইবিটিতে স্কোর ৭৮ / পিটিই স্কোর ৫৪।
৩. বৃত্তির অধীনের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করতে হবে।
৪. অস্ট্রেলিয়ার ভিসার প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করতে হবে।

 

বিস্তারিত: https://www.dfat.gov.au/people-to-people/australia-awards/australia-awards-scholarships