সর্বশেষ সংবাদ — পাতা ৬৫০
জাতীয় সংসদে বাজেট অধিবেশন: ৫ জুন
ফাইল ছবি দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও বাজেট অধিবেশন শুরু হবে আগামী ৫ জুন। ওইদিন বিকেল ৫টায় এ অধিবেশন বসবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। ঢাকা প্রেসঃ আগামী ৫ই জুন, বুধবার বিকেল ৫ টায় জাতীয় সংসদ ভবন অনুষ্ঠিত হবে। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংসদে...
ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে প্রধানমন্ত্রীর নির্দেশঃ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে ঢাকা সিটিতে ব্যাটারিচালিত তিন চাকার গাড়ি চলাচলের অনুমতি দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দেশের ২২টি মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা প্রেসঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেহেনতি মানুষের দুঃখ-দুর্দশা বিবেচনা করে ঢাকা সিটি এলাকায়...
বলিউডের তারকা রণবীর ভোট কেন্দ্রে হাত ধরে অন্তঃসত্ত্বা দীপিকার
বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন নাকি সারোগেসির মাধ্যমে বাবা-মা হচ্ছেন এমন গুঞ্জনই ভাসছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ভোট কেন্দ্রে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা দীপিকাকে দেখে এবার মুখ বন্ধ হলো নেটিজেনদের। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অন্তঃসত্ত্বা অবস্থাতেও নিজের নাগরিক দায়িত্ব পালনে সচেতন দীপিকা পাড়ুকোন। রণবীরের হাত ধরে এদিন পালি...
অটোরিকশা ঢাকার কোথায় চলবে, সুনির্দিষ্ট নির্দেশনার পর ব্যবস্থা : ওবায়দুল কাদের
ঢাকা সিটিতে ব্যাটারিচালিত তিন চাকার গাড়ি চলাচল করবে তবে দেশের ২২টি মহাসড়কে বন্ধ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, সরকারের সিদ্ধান্তই প্রতিপালিত হবে। তবে সুনির্দিষ্ট নির্দেশনা আসার পর সেটি দেখা হবে, কোথায় কীভাবে চলবে। এদিকে ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে ড...
তীব্র তাপদাহে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম পরিচালনার নতুন নির্দেশনা
চলমান তাপদাহে আওতাধীন মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চালু রাখা সংক্রান্ত নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার (১৯ মে) এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো য...
ফ্রিল্যান্সিং দেশের র্যাঙ্কিংয়ের সর্বনিম্ন অবস্থানে বাংলাদেশ
CEOWorld Magazine-এর প্রকাশিত 'Best Countries for Hiring Freelancers 2024' তালিকায় বাংলাদেশ ৩০ দেশের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে। রিপোর্টটি বলছে, ঐতিহ্যগত কাজের মডেল বিশ্বব্যাপী একটি উল্লেখযোগ্য পরিবর্তনের সম্মুখীন হচ্ছে। বর্ধিত অর্থনৈতিক চাপ, একটি ভালো কর্ম—জীবনের ভারসাম্যের আকাঙ্ক্ষা এবং দূরবর্তী কাজের প্রতি প্রবণতার মতো কারণগুলি অনেক কর্...
চোখের ক্লান্তি দূর করতে করণীয়
তীব্র গরমে শরীরে সহজেই ক্লান্তি ভর করে। আর সবার আগে সেই ক্লান্তি আসে চোখে। গরমে ঘুমের প্রবণতা বেড়ে যায় দ্বিগুণ। কাজে ঘটে বিঘ্ন। শীতের তুলনায় গরমে ঘুম পায় বেশি। এর সবচেয়ে বড় কারণ গরমের শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। ছাতা, সানগ্লাস বা গাছের ছায়া কিছুক্ষণের জন্য শান্তি দিলেও কান্তি দূর হয় না। কিছুক্ষণ পরপরই ঘুম যেন চোখে চেপে বসে। তবে গরম ছাড়াও...
ঢাকায় মাদকবিরোধী অভিযানে ২২ জন গ্রেপ্তার, বিপুল পরিমাণ মাদক জব্দ!
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঢাকা প্রেসঃ রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করেছে। রোববার (১৯ মে) সকাল ৬টা থেকে সোমবার (২০ মে) সকাল ৬টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারের পা...
রাজস্ব আহরণের জন্য করদাতাকে সেবার মাধ্যমে পুরস্কৃত করতে হবে : অর্থ প্রতিমন্ত্রী
অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, করদাতার নিকট থেকে রাজস্ব আহরণের জন্য তাকে সেবার মাধ্যমে পুরস্কৃত করতে হবে। তিনি বলেন, অনলাইনভিত্তিক কর ব্যবস্থাপনা গড়ে তোলায় সরকারের রাজনৈতিক সদিচ্ছা রয়েছে। তবে রাজস্ব আহরণ পদ্ধতি স্মার্ট হলেই রাজস্ব আয় বাড়ানো সম্ভব বলে তিনি মন্তব্য করেন। অর্থ প্রতিমন্ত্রী আজ ঢাকায় লেকশোর হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সে...
ইসলামে মাদকসেবীদের ইবাদত সম্পর্কে বিধান
মাদক মানবসমাজের প্রাচীনতম ক্ষতগুলোর একটি, যা সমাজে নানা অনাচার ও অপরাধের অন্যতম কারণ। ইসলাম মানুষের জন্য ক্ষতিকর সব কিছুর মতো মদকেও নিষিদ্ধ করেছে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘মদ পান কোরো না। কেননা তা সকল অকল্যাণের চাবিকাঠি।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ৩৩৭১) মাদক মাত্রই হারাম শরিয়তে সব ধরনের নেশাদ্রব্য হারাম। চাই মদের মতো সুপ্রাচীন হোক বা ইয়াবার মতো...
খারকিভ অঞ্চলে রাশিয়ার হামলা জোরদার
গত কয়েক দিন ধরে, রাশিয়া ইউক্রেনের খারকিভ অঞ্চলে তাদের আক্রমণ তীব্র করেছে। ইউক্রেনের সেনাবাহিনী খারকিভ অঞ্চলে রাশিয়ার সেনাবাহিনীকে আরও এগোতে দিচ্ছে না বলে দাবি করলেও মস্কো জোরালো হামলা চালিয়ে যাচ্ছে। গত ১০ মে থেকে চলে আসা হামলা মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। রোববার শহরের উপকণ্ঠে জোড়া হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। ইউক্রেনে...
রামপুরায় আন্দোলনকারীদের সড়ক অবরোধ, ৪৫ মিনিট পর সরিয়ে নেওয়া
সংগৃহীত ছবি প্রায় ১ ঘণ্টা অবরোধের পর রাজধানীর রামপুরার সড়ক থেকে ৪৫ মিনিট পর সরে গেছে অটোরিকশাচালকরা। এতে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঢাকা প্রেসঃ সোমবার (২০ মে) সকালে ঢাকার রামপুরা এলাকায় ব্যাটারিচালিত রিকশা নিষেধের প্রতিবাদে রাস্তা অবরোধ করে আন্দোলনকারীরা। রামপু...
রামপুরায় অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
সংগৃহীত ছবি ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করে রেখেছে অটোরিকশাচালকরা। এতে তীব্র যানজট দেখা দিয়েছে। ঢাকা প্রেসঃ রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে দ্বিতীয় দিনের মতো অটোরিকশা চালানোর দাবিতে রাস্তায় নেমেছেন চালকর...
বঙ্গবন্ধু হত্যা মামলায় শেখ হাসিনার অবদানঃ শেখ পরশ
আমাদের সবারই বিকল্প আছে কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। ঢাকা প্রেসঃ রোববার (১৯ মে) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত শোভাযাত্রার প্রাক্কালে তিনি এ মন্তব্য করেন। শেখ পরশ বলেন, এই মুহূর্তে শেখ হাসিনা উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তার নেতৃত্ব, দায়ি...
বঙ্গবন্ধু কন্যার লড়াই: বিশ্বের কাছে তুলে ধরার অঙ্গীকার
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লড়াইয়ের গল্প গোটা বিশ্বের কাছে তুলে ধরাই তার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অঙ্গীকার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ঢাকা প্রেসঃ ১৯ মে: রোববার বিকেলে ঢাকার তেজগাঁওয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগ আলোচনা সভায়...
সেনাপ্রধান দেশে ফিরেছেন
ফাইল ছবি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ঢাকা প্রেসঃ রোববার (১৯ মে) সকালে ইন্দো-প্যাসিফিক স্থল বাহিনী প্রধানদের সম্মেলন (এলএএনপিএসি) ও এক্সপোজিশন-২০২৪-এ অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর...
ডিপজল সম্পাদক পদে বসতে পারবেন না: হাইকোর্টের নির্দেশ
ছবি: সংগৃহীত ঢাকা প্রেসঃ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (২০২৪-২৬) মেয়াদি নির্বাচনে সম্পাদক পদে বিজয়ী ডিপজল তার পদে বসতে পারবেন না। সেই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ২০ মে ২০২৪: বাং...
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রস্তুতি:
ঢাকা প্রেসঃ হিউস্টনের ঝড়-বাদল নিয়ে এখন আর চিন্তা নেই। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ নিয়ে যে শঙ্কা ছিল, তা এখন নেই। গতকাল স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৯ টা) বাংলাদেশ শুরু করেছে অনুশীলনও। হিউস্টনে পৌঁছার পর ভ্রমণের ধকল কাটিয়ে উঠতে এক দিন বিশ্রাম এবং এক দিনে ফিটনেস নিয়ে কাজ করেছেন শান্তরা। কাল থেকে তারা শুরু করেছেন স্কিলের অনুশীলন...






























