সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ১১:০৮:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

গাইবান্ধায় মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড

গাইবান্ধায় মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড

 সিরাজুল ইসলাম রতন (স্টাফ রিপোর্টার):-


ঢাকা প্রেসঃ
গাইবান্ধায় মাদক মামলায় সিমা খাতুন নামের এক নারীকে যাবজ্জীবন কারাদন্ড ও ময়নুল ইসলাম নামের অপর এক আসামীকে বেকসুর খালাশ প্রদান করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ ফিরোজ কবীর। দীর্ঘ শুনানী শেষে আজ সোমবার আদালত এই রায় প্রদান করেন।

 

মামলার বিবরনীতে জানা গেছে, ২০২২ সালের ২৯ ফেব্রুয়ারী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মায়ামনি হোটেলের সামনে থেকে ১০০ গ্রাম হিরোইন ও ছয় বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী সিমা খাতুন কে গ্রেপ্তার করে পুলিশ। সীমা খাতুন গোবিন্দগঞ্জ উপজেলার চরমগাছা পারবর্তীপুর গ্রামের মৃত আজিজুল হকের মেয়ে। রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট বদরুন্নাহার বেবি। তিনি মামলার রায়ে সন্তুষ্ট।এসময় আসামী পক্ষে কোনো আইনজিবী উপস্থিত ছিলেন না।

 

সিমা খাতুন দিনাজপুরের কোতয়ালি থানার আজিজুল হক এর মেয়ে। তবে বর্তমানে গোবিন্দগঞ্জের চরম গাছা পার্বতীপুর এলাকায় স্বামী খোকন মোল্লার সাথে বসবাস করত