মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৭:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অটোরিকশা ঢাকার কোথায় চলবে, সুনির্দিষ্ট নির্দেশনার পর ব্যবস্থা : ওবায়দুল কাদের

অটোরিকশা ঢাকার কোথায় চলবে, সুনির্দিষ্ট নির্দেশনার পর ব্যবস্থা :  ওবায়দুল কাদের

ঢাকা সিটিতে ব্যাটারিচালিত তিন চাকার গাড়ি চলাচল করবে তবে দেশের ২২টি মহাসড়কে বন্ধ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, সরকারের সিদ্ধান্তই প্রতিপালিত হবে। তবে সুনির্দিষ্ট নির্দেশনা আসার পর সেটি দেখা হবে, কোথায় কীভাবে চলবে। 
 

এদিকে ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে ডিএমপির উদ্যোগের কি হবে? জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, সরকারের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই। সরকার যে সিদ্ধান্ত বা নির্দেশনা দেবে সেটিই প্রতিপালন করা হবে।  
তিনি বলেন, আমরা এখনো সুনির্দিষ্ট নির্দেশনা পাইনি। তবে মূল সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নির্দেশনার পর আমরা ব্যবস্থা নেব, কোথায় চলবে কোথায় চলবে না।

 

এর আগে সোমবার (২০ মে) দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, মেহেনতি মানুষের দুঃখ-দুর্দশা বিবেচনা এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি ও দ্রব্যমূল্যের কথা চিন্তা করে সিটি এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।