সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৬:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ডিপজল সম্পাদক পদে বসতে পারবেন না: হাইকোর্টের নির্দেশ

ডিপজল সম্পাদক পদে বসতে পারবেন না: হাইকোর্টের নির্দেশ

                                                                                                         ছবি: সংগৃহীত



ঢাকা প্রেসঃ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (২০২৪-২৬) মেয়াদি নির্বাচনে সম্পাদক পদে বিজয়ী ডিপজল তার পদে বসতে পারবেন না। সেই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।


২০ মে ২০২৪: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বাচসাস) নির্বাচনে বিজয়ী সাধারণ সম্পাদক ডিপজল সম্পাদক পদে বসতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২০ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, বুধবার (১৫ মে) একই বেঞ্চে রিট আবেদন করেছিলেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। রিটে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে তদন্ত কমিটি গঠন ও নতুন করে নির্বাচনের দাবী জানানো হয়েছিল।

আদেশের পর:

হাইকোর্ট নির্বাচন কমিশনকে নির্বাচনের অনিয়ম-কারচুপির অভিযোগ তদন্ত করে সপ্তাহখানেকের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে।

নিপুণ আক্তারের অভিযোগ তদন্ত করে আগামী তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে পুলিশের ডিবি পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।