সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৪:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বলিউডের তারকা রণবীর ভোট কেন্দ্রে হাত ধরে অন্তঃসত্ত্বা দীপিকার

বলিউডের তারকা রণবীর  ভোট কেন্দ্রে হাত ধরে অন্তঃসত্ত্বা দীপিকার

বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন নাকি সারোগেসির মাধ্যমে বাবা-মা হচ্ছেন এমন গুঞ্জনই ভাসছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ভোট কেন্দ্রে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা দীপিকাকে দেখে এবার মুখ বন্ধ হলো নেটিজেনদের।

 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অন্তঃসত্ত্বা অবস্থাতেও নিজের নাগরিক দায়িত্ব পালনে সচেতন দীপিকা পাড়ুকোন। রণবীরের হাত ধরে এদিন পালি হিলে ভোট দিতে পৌঁছেছিলেন হবু মা। এসময় সাদা ওভার সাইজ শার্ট আর ডেনিমে স্পষ্ট দেখা গেছে নায়িকার বেবি বাম্প।  


তাই নিশ্চিত হয়েই বলা যায় যে দীপিকা সন্তান প্রসব করতে চলেছেন আগামী সেপ্টেম্বরে। বউয়ের সঙ্গে এদিন টুইনিং রণবীরের। তারও দেখা মিলল সাদা শার্ট আর ডেনিমে। দুজনের চোখে ছিল কালো রোদ চশমা। এসময় গাড়ি থেকে নেমে বউয়ের দরজা খুলে দেন রণবীর। এরপর বউকে মিডিয়ার ভিড় থেকে আগলে পৌঁছান ভোদদান কেন্দ্রে। হাঁটতে খানিক অসুবিধা হচ্ছিল দীপিকার। বরের হাত ছাড়লেন না নায়িকা, মুখের হাসি ছিল অটুট। 

 

সামাজিক যোগাযোগমাধ্যমে সে ভিডিও দেখে ভক্তরাও খুশি। একজন লেখেন, ‘কোথায় গেল সেইসব লোকজন যারা বলছিল দীপিকা নাকি নিজে প্রেগন্যান্ট নয়’। আরেকজন লেখেন, ‘আদর্শ দম্পতি, কারুর নজর না লাগে’। ভোট দিয়ে বেরোনোর সময় নিজের বেবি বাম্পে আলতো করে হাত রাখতে দেখা গেল দীপিকাকে।

 

ফেব্রুয়ারিতে দীপিকা ও রণবীর দীপিকা অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেন। আগামী সেপ্টেম্বরে সন্তান হওয়ার কথা। শাড়িতে পেট ঢেকে বাফটায় হাজির হওয়ার পরে নায়িকার প্রেগন্যান্সি নিয়ে গুঞ্জন মাথাচাড়া দেয়। মার্চে আম্বানি জামনগর পার্টিতে রণবীর এমনকি বলেছিলেন যে তিনি বাবা হওয়ার বিষয়ে কতটা উত্তেজিত। দীপিকাকে আগামীতে আগামিতে দেখা যাবে প্রভাসের সঙ্গে ‘২৮৯৮ এডি’তে ও ‘সিংঘম এগেইন’ ছবিতে। অন্যদিকে ‘সিংঘম এগেইন’-এ অভিনয় করবেন রণবীর সিং। এর পাশাপাশি ‘ডন থ্রি’তেও থাকছেন রণবীর।