সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৫:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আসছে গুল্লাক ৪

আসছে গুল্লাক ৪

ভারতের বহুল প্রশংসিত টিভি সিরিজ ‘গুল্লাক’-এর চতুর্থ সিজনের ট্রেলার প্রকাশ হয়েছে। পরপর তিনটি সফল সিজনের পর সিরিজটির চতুর্থ সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকরা। অবশেষে অপেক্ষার পালা শেষ। ২ বছর পর নতুন সিজন নিয়ে এলেন নির্মাতারা।


চতুর্থ সিজনের ট্রেলারটি প্রকাশের পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। ট্রেলারে দেখা যায়, এই সিজনে মিশরা পরিবারের ছোট ছেলে আমানকে ঘিরেই গড়ে উঠবে গল্প। আমান এখন বড় হচ্ছে এবং বয়ঃসন্ধিকালের পরিবর্তনগুলো তার মধ্যে দেখা যাচ্ছে। তার বাবা বিষয়গুলো স্বাভাবিকভাবে নিলেও মা এবং বড় ভাই সতর্ক করে দেন যে আমান হয়তো বিপথে যাচ্ছে।


এদিকে আমানের জীবনে প্রথমবারের মতো উঁকি দিচ্ছে প্রেম। মিশরা পরিবারের এই নতুন দোলাচল ও পারিবারিক বন্ধনের আবহ নিয়েই এগিয়েছে গল্প যার দেখা মিলবে আগামী ৭ জুন সনি লিভে। এর আগে, ১৭ মে টিভিএফ শো’টির চতুর্থ সিজন আসার ঘোষণা করেছিল। তারপর থেকেই দর্শকরা অপেক্ষা করছিলেন এর ট্রেলারের।


চতুর্থ সিজন প্রযোজনা করেছেন অরুণাভ কুমার। এটি লিখেছেন বিদিত ত্রিপাঠী। সিরিজটি নির্মাণ ও পরিচালনা করেছেন শ্রেয়াংশ পান্ডে। পারিবারিক ড্রামামুলক এই সিরিজে অভিনয় করেছেন জামিল খান, গীতাঞ্জলি কুলকার্নি, বৈভব রাজ গুপ্ত এবং হর্ষ মায়ার।