সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ১১:০৮:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে প্রধানমন্ত্রীর নির্দেশঃ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে প্রধানমন্ত্রীর নির্দেশঃ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে ঢাকা সিটিতে ব্যাটারিচালিত তিন চাকার গাড়ি চলাচলের অনুমতি দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দেশের ২২টি মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


ঢাকা প্রেসঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেহেনতি মানুষের দুঃখ-দুর্দশা বিবেচনা করে ঢাকা সিটি এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন। তবে দেশের ২২টি মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে পারবে না। এর আগে গত ১৫ মে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন ঢাকায় কোনো ব্যাটারিচালিত রিকশা চালানো যাবে না। এই নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজধানীতে অটোরিকশাচালকরা সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর করে। এই ঘটনায় পৃথক চারটি মামলা হয়েছে এবং এখন পর্যন্ত ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চালু করার সিদ্ধান্ত একটি ইতিবাচক পদক্ষেপ যা পরিবেশ, অর্থনীতি এবং সমাজের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে, এই নীতিটি সফলভাবে বাস্তবায়নের জন্য যথাযথ পরিকল্পনা ও নীতিমালা প্রণয়ন করা জরুরি।