মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৬:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। সাংগঠনিক অনিয়ম এবং বিশৃঙ্খলার অভিযোগে শনিবার রাতে মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত করা হয়।

 

বিলুপ্ত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে লাগাতার কর্মসূচির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে।

 

সদ্য বিলুপ্ত কমিটির সহসভাপতি মনিরুল ইসলাম জানান, ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর মাহমুদুল করিমকে সভাপতি এবং সুভাষ মলি­ক সবুজকে সাধারণ সম্পাদক করে ওই কমিটি ঘোষণা করা হয়।

 

এরপর থেকেই কলেজের উন্নয়নমূলক কাজে চাঁদাবাজি, কলেজের প্রধান সহকারীসহ কর্মচারীদের ওপর নির্যাতন, কলেজের শিক্ষক বদলিসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের মহানায়ক বনে যান তারা দুজন।

 

সভাপতি ও সাধারণ সম্পাদকের এই জিম্মিদশা থেকে মুক্তি পেতে ১৩ মে সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে তাদের কলেজ ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে।