সর্বশেষ সংবাদ — পাতা ৫০৬
নিহত লেফটেন্যান্ট তানজিমের পরিবারে সাবেক সেনা কর্মকর্তাদের শ্রদ্ধাঞ্জলি
কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসীদের হাতে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের পরিবারকে শ্রদ্ধা জানাতে টাঙ্গাইলে তার বাড়িতে গেছেন একদল অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। গত বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকায় নির্জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। মেজর জেনারেল (অব.) ফজল...
তোফাজ্জলের ঘটনায় নির্মিত নাটক তোফাজ্জলের শেষ ভাত মুক্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে নির্মিত নাটক ‘তোফাজ্জলের শেষ ভাত’ আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে। খলিলুর রহমান কচির পরিচালিত এই নাটকটি ইমরান হা-শো ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। গত ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গণপিটুনির শিকার হয়ে মারা যান তোফাজ্জল হোসেন। এই...
মোহাম্মদপুরে বিএনপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক
ঢাকা প্রেস নিউজ রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির দুই নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুর চাঁদ উদ্যানের কাছে মান্নান হোসেন শাহীন নামে ওয়ার্ড বিএনপির সভাপতির কার্যালয়ে এই হামলা চালানো হয়। হামলায় মান্নানের পাশাপাশি একই ওয়ার্ডের লাউতলা ইউনিটের নেতা মো. রিয়াজও আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, যুবলীগের...
টাঙ্গাইলে বাস দুর্ঘটনা: এক নিহত, ১০ আহত
টাঙ্গাইলের ভূঞাপুরে দুটি বাসের প্রতিযোগিতার ফলে ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। বুধবার সকালে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের কুঠিবয়ড়া বাজার মোড়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর পড়ে যায়। এতে একজন পথচারী নিহত হওয়ার পাশাপাশি অন্তত দশজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন কুঠিবয়ড়া গ্রামের বাসিন্দা আব্দুল হালিম (৫৫)। তিনি কুঠিবয়ড়া বাজার মো...
চট্টগ্রামে ভোরে আগুনে দুটি দোকান পুড়ে ছাই
চট্টগ্রামের বাকলিয়া থানার বগার বিল এলাকায় বুধবার ভোর ৫টার দিকে একটি ভাঙারির দোকানে সিগারেটের আগুন থেকে বিস্ফোরণ ঘটে এবং আগুন দ্রুত আশপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের মতে, এই ঘটনায় মূলত দুটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের তীব্রতা এতটাই ছিল যে, কিছু লোক দাবি করেছেন পাঁচটি দোকান পুড়ে গ...
দেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের সতর্কতা
ঢাকা প্রেস নিউজ বঙ্গোপসাগরের লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের সর্বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই একদিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ডিজেল জেনারেটর পরীক্ষা সফল
বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে, প্রকল্পের প্রথম ইউনিটের জন্য স্থাপিত ডিজেল জেনারেটর ইউনিটের 'কোল্ড রান' পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। রুশ পরমাণু শক্তি সংস্থা রসাটম ও রূপপুর প্রকল্প কর্তৃপক্ষ এক যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এই পরীক্ষায় প্রথমে উচ্চচাপের বায়ু ব্যবহার করে ডিজেল জেনারেটরের সকল অ...
লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত
লক্ষ্মীপুরের রামগতিতে মঙ্গলবার রাতে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রামগতি-বিবিরহাট সড়কের বিবিরহাট এলাকায় একটি ট্রাক একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়ার ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন রামগতি উপজেলার পূর্বচর রমিজ এলাকার আবদুর রবের ছেলে সাইফুদ্দিন আহমেদ (৩০) এবং একই এলাকার বাসিন্দা আবুল কালাম (৪০)। আরও দুজন গুরুতর...
ধলেশ্বরীতে ভয়াবহ দুর্ঘটনা: সাঁতার শেখাতে গিয়ে বাবা-মেয়ে নিখোঁজ
মানিকগঞ্জের সদর উপজেলার বারাহিরচর খেয়াঘাট এলাকায় বুধবার সকালে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। শিশুকন্যাকে সাঁতার শেখাতে নিয়ে গিয়ে বাবা-মেয়ে দুজনই ধলেশ্বরী নদীতে নিখোঁজ হয়েছেন। নিখোঁজরা হলেন সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নের চর জামালপুর গ্রামের মহিদুর রহমান (৫০) এবং তার মেয়ে রাফা আক্তার (১১)। মহিদুর পেশায় ব্যবসায়ী এবং রাফা স্থানীয় একটি মাধ...
আশুলিয়ায় পোশাকশিল্পে স্বস্তি ফিরেছে: শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন
আশুলিয়ার পোশাকশিল্পে চলমান অস্থিরতা কাটিয়ে শ্রমিকরা কাজে ফিরেছেন। শ্রমিকদের ১৮ দফা দাবিকে মেনে নেওয়ার মধ্য দিয়ে এই পরিস্থিতির উন্নতি হয়েছে। ফলে বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। তবে এখনও কিছু কারখানা বন্ধ রয়েছে। শ্রম আইন-২০০৬-এর ১৩ (১) ধারায় ১৪টি কারখানা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ৫...
গোপালগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত, আরেকজন আহত
গোপালগঞ্জের বিজয়পাশায় মঙ্গলবার রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় একটি বাস একটি ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের যাত্রী রেজওয়ান সরদার ঘটনাস্থলেই মারা যান। ইজিবাইক চালক রিয়াজুল মোল্লা গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। নিহত রেজ...
শখের বশে মাছ ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী গ্রামে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। শখের বশে দলুয়া নদীতে মাছ ধরতে গিয়ে অভিলাষ ঢালী ওরফে উদয় (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত অভিলাষ পাকশিয়া গ্রামের পরিতোষ ঢালীর ছেলে। তার ভাই স্বপন ঢালী জানিয়েছেন, মঙ্গলবার সকালে অভিলাষ মাছ ধরতে গিয়ে বেলা ১১টার পর হঠাৎ নিখোঁজ হয়। পরে স্থানীয়...
রোহিঙ্গা সংকটে নতুন সহায়তা: ১৯৯ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র
ঢাকা প্রেস নিউজ যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও ১৯৯ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করেছে। এই সহায়তা শরণার্থীদের জীবনরক্ষা, দুর্যোগ প্রস্তুতি, শিক্ষা ও দক্ষতা বিকাশ, এবং দ্রুত দেশে ফেরার প্রক্রিয়াকে সহায়তা করবে। মোট ১৯৯ মিলিয়ন ডলারের মধ্যে ৭০ মিলিয়ন ডলার আসবে মার্কিন সরকারের জনসংখ্যা, শরণার্থী ও...
বৈরী আবহাওয়ায় জেলেরা হতাশ, ইলিশ শিকারে ব্যর্থ
পটুয়াখালী উপকূলের জেলেরা বারবার বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র থেকে খালি হাতে ফিরছেন। ইলিশ মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ শিকার করতে না পারায় তারা চরম হতাশায় ভুগছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) জানা যায়, মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় জেলেরা সাগরে যেতে পারছেন না। ফলে আলীপুর-মহিপুর খাপড়াভাঙ্গা নদীসহ বিভিন্ন মৎস্য বন্দরে শত শত ট্রলার ন...
কানপুর টেস্ট থেকে বাদ তিন তারকা
ঢাকা প্রেস- বার্তাকক্ষ- চেন্নাই টেস্টের পর কানপুর টেস্টের জন্য ভারতীয় দলে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। সরফরাজ খান, ধ্রুব জুরেল এবং ইয়াশ দয়ালকে দলে রাখা হলেও তাদেরকে ইরানি কাপে খেলার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। সরফরাজ মুম্বাই দলের, আর ধ্রুব ও ইয়াশ 'রেস্ট অব ইন্ডিয়া' দলের হয়ে খেলবেন। এর আগে গত সোমবার (২৩ সেপ্টেম্বর) ভারতের গণমাধ্যম পিটিআই জা...
ড. ইউনূস-জাস্টিন ট্রুডোর একান্ত বৈঠক
ঢাকা প্রেস- বার্তাকক্ষ- কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত সংক্ষিপ্ত এ বৈঠকে দুই নেতা বাংলাদেশ-কানাডা সম্পর্ক আরও সুদূঢ় করার উপায়, জনসাধারণের স্বাধীনতা আরও বিস্তৃত করা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং বাংলাদেশের যুবসমাজকে সহায়তা করার বিষয়ে আলোচনা করে...
ইউনূস সরকারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে: জো বাইডেন
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন তিনি। এই বৈঠকে ড. ইউনূস এবং তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন সরকারের পূর্ণ সমর্থনের কথা জ...
লংগদুতে প্রযুক্তির ব্যবহার কম থাকলেও,আধুনিকায়নে হারিয়ে যাচ্ছে চিঠি
এমন এক সময় ছিল যখন মানুষ লেখাপড়া জানতো না কিংবা কম জানতো। যখন থেকে লেখাপড়া শিখেছে তখন থেকে মনের ভাব প্রকাশের জন্য চিঠি লেখা শুরু করে। আর কালের বিবর্তনে আধুনিক প্রযুক্তির ব্যবহারে হারিয়ে গেছে সেই চিঠি। এখন আর নেই ডাক পিয়নের ডাকাডাকি। বর্তমানে মানুষ নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য আদান-প্রদান করছেন।কিন্তু একসময় চিঠিই ছিল মানুষের তথ্য আদান-প্রদানে...






























