শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৮:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

গোপালগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত, আরেকজন আহত

গোপালগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত, আরেকজন আহত

ঢাকা প্রেস
গোপালগঞ্জ প্রতিনিধি:-


 

গোপালগঞ্জের বিজয়পাশায় মঙ্গলবার রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন।
 

ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় একটি বাস একটি ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের যাত্রী রেজওয়ান সরদার ঘটনাস্থলেই মারা যান। ইজিবাইক চালক রিয়াজুল মোল্লা গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
 

নিহত রেজওয়ান সরদার উপজেলার বিজয়পাশা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। আহত রিয়াজুল মোল্লাও একই গ্রামের বাসিন্দা।
 

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই আবদুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর ঘটক বাসটি পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।