শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪২:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বাংলাদেশের পানির অধিকার: ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ

বাংলাদেশের পানির অধিকার: ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ

ঢাকা প্রেস নিউজ
 

বাংলাদেশের পানির অধিকার নিশ্চিত করতে ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ শিগগিরই নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
 

আজ এক সেমিনারে তিনি বলেন, “আন্তর্জাতিক নদীর পানি ভাগাভাগি একটি জটিল বিষয় হলেও জরুরি তথ্য ভাগাভাগি রাজনীতি নয়। বৃষ্টিপাতের পরিমাণ, নদীর গতিপথ—এসব তথ্য শেয়ার করা মানুষকে রক্ষা করতে সাহায্য করবে।”
 

সৈয়দা রিজওয়ানা আরও বলেন, “আমরা জোরালোভাবে বাংলাদেশের দাবি জানাব। শুধু আন্তর্জাতিক নদী নয়, অভ্যন্তরীণ নদীগুলোকেও বাঁচাতে হবে।”
 

বিশ্ব নদী দিবস উপলক্ষে আয়োজিত এই সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, পরিবেশবিদ এবং সরকারি কর্মকর্তারা অংশ নেন। তারা নদী ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিক আইনের প্রয়োগ এবং দ্বিপাক্ষিক আলোচনার ওপর জোর দেন।