শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৮:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

শখের বশে মাছ ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

শখের বশে মাছ ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

ঢাকা প্রেস
তালা উপজেলা (সাতক্ষীরা) প্রতিনিধি:-


 

সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী গ্রামে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। শখের বশে দলুয়া নদীতে মাছ ধরতে গিয়ে অভিলাষ ঢালী ওরফে উদয় (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
 

নিহত অভিলাষ পাকশিয়া গ্রামের পরিতোষ ঢালীর ছেলে। তার ভাই স্বপন ঢালী জানিয়েছেন, মঙ্গলবার সকালে অভিলাষ মাছ ধরতে গিয়ে বেলা ১১টার পর হঠাৎ নিখোঁজ হয়। পরে স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। বিকেলে ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
 

পাটকেলঘাটা থানার ওসি মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিলাষ নদীতে জাল হারিয়ে যাওয়ায় তা খুঁজতে নদীতে ঝাঁপ দিয়েছিলেন। পরে আর উপরে উঠে আসেননি।