শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৮:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

টাঙ্গাইলে বাস দুর্ঘটনা: এক নিহত, ১০ আহত

টাঙ্গাইলে বাস দুর্ঘটনা: এক নিহত, ১০ আহত

ঢাকা প্রেস
টাঙ্গাইল প্রতি‌নি‌ধি:-


 

টাঙ্গাইলের ভূঞাপুরে দুটি বাসের প্রতিযোগিতার ফলে ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। বুধবার সকালে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের কুঠিবয়ড়া বাজার মোড়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর পড়ে যায়। এতে একজন পথচারী নিহত হওয়ার পাশাপাশি অন্তত দশজন আহত হয়েছেন।
 

নিহত ব্যক্তি হলেন কুঠিবয়ড়া গ্রামের বাসিন্দা আব্দুল হালিম (৫৫)। তিনি কুঠিবয়ড়া বাজার মোড়ে মনোহরি দোকানদার ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা এসএস ট্রাভেলস ও ভাই ভাই পরিবহনের দুটি বাস অতিরিক্ত গতিতে চলছিল। এক পর্যায়ে কুঠিবয়ড়া বাজার মোড়ে এসএস ট্রাভেলসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল হালিমকে চাপা দিয়ে একটি বাড়ির ওপর পড়ে যায়।
 

বাড়ির মালিক শারমিন আক্তার জানিয়েছেন, ঘটনার সময় তারা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ শব্দ শুনে ঘুম ভেঙে গেলে দেখেন বাড়ির ওপর একটি বাস উল্টে পড়েছে। তিনি ও তার শাশুড়ি আহত হয়েছেন।
 

ভূঞাপুর থানার ওসি রেজাউল করিম ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং তদন্ত শুরু করেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।