শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪১:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কক্সবাজারে র‌্যাবের অভিযান: অর্ধকোটি টাকার অবৈধ পলিথিন জব্দ

কক্সবাজারে র‌্যাবের অভিযান: অর্ধকোটি টাকার অবৈধ পলিথিন জব্দ

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-


 

কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় অবৈধ পলিথিন কারখানায় র‌্যাবের অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার রাতে চালানো এই অভিযানে প্রায় অর্ধকোটি টাকার অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে এবং কারখানার মালিক কামরুল হাসানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
 

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে কামরুল হাসানসহ তিনজনকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কামরুল হাসানকে জরিমানা করেন। জরিমানা পরিশোধ করে তিনি মুচলেকা দিয়ে ছেড়ে যান। জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

র‌্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর সাইফুল ইসলাম সাইফ জানান, এই কারখানা থেকে জেলাজুড়ে পলিথিন সরবরাহ করা হতো। পরিবেশে পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে এই অভিযান চালানো হয়েছে। অভিযানে তিন ট্রাকের বেশি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে।
 

পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক জমির উদ্দিন জানান, অবৈধ পলিথিন উৎপাদন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এই ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।