শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪২:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মোহাম্মদপুরে বিএনপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক

মোহাম্মদপুরে বিএনপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক

ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির দুই নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুর চাঁদ উদ্যানের কাছে মান্নান হোসেন শাহীন নামে ওয়ার্ড বিএনপির সভাপতির কার্যালয়ে এই হামলা চালানো হয়। হামলায় মান্নানের পাশাপাশি একই ওয়ার্ডের লাউতলা ইউনিটের নেতা মো. রিয়াজও আহত হন।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, যুবলীগের স্থানীয় সন্ত্রাসীরা হেলমেট পরে হামলা চালিয়ে মান্নানকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। আহত দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, মান্নানের অবস্থা আশঙ্কাজনক।
 

উল্লেখ্য, গত কয়েক দিনে মোহাম্মদপুর এলাকায় একাধিক হত্যা এবং হামলার ঘটনা ঘটেছে। এই ধারাবাহিক হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।