সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৭:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তোফাজ্জলের ঘটনায় নির্মিত নাটক তোফাজ্জলের শেষ ভাত মুক্তি

তোফাজ্জলের ঘটনায় নির্মিত নাটক তোফাজ্জলের শেষ ভাত মুক্তি

ঢাকা প্রেস
বিনোদন প্রতিবেদক:-


 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে নির্মিত নাটক ‘তোফাজ্জলের শেষ ভাত’ আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে। খলিলুর রহমান কচির পরিচালিত এই নাটকটি ইমরান হা-শো ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
 

গত ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গণপিটুনির শিকার হয়ে মারা যান তোফাজ্জল হোসেন। এই নৃশংস ঘটনাটি দেশবাসীর মনে গভীর চাঞ্চল্য সৃষ্টি করে। এই ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে এই নাটক।
 

নাটকে তোফাজ্জলের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ইমরান। তিনি বলেন, “একজন নিরাপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাইয়ে কীভাবে ছাত্ররূপী অমানুষরা খুন করতে পারে! মনে হয়েছে আমার পেশাগত দিক থেকে তোফাজ্জলের জন্য কিছু করা উচিত। তাই নাটকটি করেছি।”
 

নাটকে ইমরান ছাড়াও অভিনয় করেছেন সানজিদা, আলমগীর কবির, প্রিন্সেস রিতু, বরিশালের বাদল, এরশাদ মন্ডল, শান্তা পাল, মিরাজসহ অনেকে।
 

আফতাব নগরের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে এবং বর্তমানে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।