শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪১:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

গণঅভ্যুত্থানের পর মুরাদনগরে প্রথম আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা

গণঅভ্যুত্থানের পর মুরাদনগরে প্রথম আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা

 

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ-



ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামীলীগ সরকারের পতনের পর কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদে প্রথমবারের মতো আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কবি নজরুল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। পদ টিকিয়ে রাখতে আতংকে আত্মগোপনে থাকা উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সভায় উপস্থিত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান, কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মামুন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, ওসিএলএসডি সৈকত সেন গুপ্ত সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার, শিমুল বিল্লাল, জাকির হোসেন, শুকলাল দেবনাথ, আবদুর রহিম, জাকির হোসেন, বাহার খান, আবু মুছা আল কবির, আবুল বাশার খান, আবুল কালাম আজাদ, গোলাম কিবরিয়া খোকন, ইকবাল সরকার, কাজী তুফরীজ এটন, কাজী আবুল খায়ের, জাকির হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলি উল্লাহ, সৈয়দ সওকত আহাম্মেদ, আবু মুছা সরকার, কামাল উদ্দিন খন্দকার, আবদুস সামাদ মাঝি, আরমান মিয়া,


তৈয়বুর রহমান তুহিন। এসময় পরিবর্তিত পরিস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে সভায় অংশ নিতে পেরে সকল চেয়ারম্যানরা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।