সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৭:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি হকারদের বিকল্প ব্যবস্থা চান শফিকুর রহমান

ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি হকারদের বিকল্প ব্যবস্থা চান শফিকুর রহমান

ঢাকা প্রেস প্রতিবেদক

 

রাজধানীর ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান। তিনি বলেছেন, বিকল্প ব্যবস্থা না করে শুধু উচ্ছেদ অভিযান চালিয়ে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
 

বুধবার মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও হকারদের সংঘর্ষের পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
 

শফিকুর রহমান বলেন, সড়ক যানবাহন চলাচলের জন্য এবং ফুটপাত পথচারীদের হাঁটার জন্য। কিন্তু সামাজিক শৃঙ্খলার অভাবে ফুটপাত ও সড়কে ব্যবসা পরিচালিত হচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
 

তিনি বলেন, জীবিকার তাগিদে গ্রাম থেকে রাজধানীতে এসে অনেকে ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের অনেককেই বিভিন্ন পর্যায়ে চাঁদা দিতে হয়। এ ধরনের পরিস্থিতির অবসান ঘটিয়ে হকারদের জন্য নির্ধারিত স্থানে ব্যবসার সুযোগ তৈরি করতে হবে।
 

শফিকুর রহমান আরও বলেন, নির্বাচনের আগে তিনি এ সমস্যার টেকসই ও সমন্বিত সমাধানের কথা বলেছিলেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট জায়গা করে দিয়ে সেখানে ব্যবসার সুযোগ দেওয়া যেতে পারে। এর মাধ্যমে সিটি করপোরেশন যৌক্তিক হারে রাজস্ব পাবে এবং চাঁদাবাজিও বন্ধ করা সম্ভব হবে।
 

তিনি বলেন, হকার উচ্ছেদ করে সমস্যার স্থায়ী সমাধান হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি দখলদারি, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
 

এ সময় জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, সহকারী সেক্রেটারি ফখরুদ্দিন মানিকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।