সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৭:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

বেনাপোল প্রতিনিধি:

 

বেনাপোল স্থলবন্দরের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবা, নিরাপত্তা ও ইমিগ্রেশন ব্যবস্থা পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান। বুধবার দুপুরে তিনি আকস্মিকভাবে বন্দরটি পরিদর্শনে যান।
 

দুপুর ১২টার দিকে প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নান ও যশোরের পুলিশ সুপার সৈয়েদ রফিকুল ইসলাম বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে পৌঁছান।
 

পরে টার্মিনাল ভবনে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নানের সভাপতিত্বে বন্দরসংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্দরের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপত্তা জোরদার, ইমিগ্রেশন ও অভিগমন প্রক্রিয়া সহজীকরণ এবং বাংলাদেশ-ভারত সীমান্ত বাণিজ্যের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
 

এ সময় বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. রুহুল আমিনসহ ইমিগ্রেশন, পুলিশ, বিজিবি ও বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী ও স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বেনাপোল-পেট্রাপোল সীমান্তের জিরো পয়েন্ট, ইমিগ্রেশন এলাকা এবং বন্দরের বিভিন্ন শেড পরিদর্শন করেন। এ সময় তারা বন্দরের বিভিন্ন কার্যক্রম ও যাত্রীসেবা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।