সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৪:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করলেন আদালত

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করলেন আদালত

অনলাইন ডেস্ক

 

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্রিস্টা পাইকের সাজা কার্যকর স্থগিত করেছেন ফেডারেল আদালত। বুধবার সকালে যুক্তরাষ্ট্রের ষষ্ঠ সার্কিটের আপিল আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার মৃত্যুদণ্ড কার্যকর না করার আদেশ দেন।
 

পাইকের আইনজীবীরা ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে আদালতের এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
 

স্থানীয় সময় বুধবার সকাল ১০টায় প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগে আদালতের স্থগিতাদেশ আসায় তা আর কার্যকর করা হয়নি।
 

পাইকের আইনজীবী স্টিফেন ফেরেল বলেন, তার মক্কেলের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে গুরুতর উদ্বেগ রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই আদালত মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছেন।
 

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর হলে তা টেনেসির প্রায় ২০০ বছরের ইতিহাসে কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রথম ঘটনা হতো। অঙ্গরাজ্যটিতে সর্বশেষ ১৮২০ সালে মার্টিন ইভ নামে এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। একটি অপরাধে সহযোগিতার অভিযোগে তাকে ফাঁসি দেওয়া হয়।