সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৯:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তিন দাবিতে ৭ অক্টোবর থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ইনকিলাব মঞ্চের

তিন দাবিতে ৭ অক্টোবর থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ইনকিলাব মঞ্চের

শহীদ উসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে ৭ অক্টোবর থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে ৩১ দিনের এই কর্মসূচি ৬ নভেম্বর টেকনাফ জিরো পয়েন্টে পথসভার মধ্য দিয়ে শেষ হবে।
 

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা।
 

সংগঠনটির তিন দফা দাবি হলো—শহীদ উসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, জুলাই গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন এবং পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা।
 

ফাতিমা তাসনিম জুমা বলেন, ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির মূল লক্ষ্য শহীদ উসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা। ৭ অক্টোবর বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করে দেশের বিভিন্ন এলাকা অতিক্রম করবে কর্মসূচিটি। ১৫তম দিনে সাভারে পথসভা শেষে ২১ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
 

তিনি জানান, শাহবাগের সমাবেশের পর টেকনাফের উদ্দেশে যাত্রা অব্যাহত থাকবে। ৩১তম দিনে, ৬ নভেম্বর টেকনাফ জিরো পয়েন্টে পথসভার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হবে।
 

এ ছাড়া আগামী ১২ থেকে ১৮ ডিসেম্বর ঢাকায় সমাবেশের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।
 

সরকারের উদ্দেশে ফাতিমা তাসনিম জুমা বলেন, সন্ত্রাসবাদ, ভয়ভীতি বা সহিংসতার মামলায় কাউকে গ্রেপ্তার করে জনগণের কণ্ঠ রুদ্ধ করা যাবে—এমন ধারণা ভুল। ডিসেম্বরের সমাবেশের মাধ্যমে সরকারকে এ বিষয়ে বার্তা দিতে চায় ইনকিলাব মঞ্চ।