সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৯:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মিরপুরে হকার উচ্ছেদ: ‘আমাকেও সম্পৃক্ত করা যেত’—জামায়াত আমির

মিরপুরে হকার উচ্ছেদ: ‘আমাকেও সম্পৃক্ত করা যেত’—জামায়াত আমির

অনলাইন ডেস্ক

 

রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযান নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও মিরপুরের সংসদ সদস্য শফিকুর রহমান। অভিযান শুরুর আগে তাকে অবহিত না করায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেছেন, এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য হিসেবে তারও দায়িত্ব রয়েছে এবং তাকে সম্পৃক্ত করা যেত।
 

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান বলেন, স্থানীয় সংসদ সদস্যকে অবহিত না করে এ ধরনের পদক্ষেপ নেওয়া তাকে বিস্মিত করেছে। তার মতে, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে পারস্পরিক পরামর্শের মাধ্যমে আরও কার্যকর ও সমন্বিত সমাধান বের করা সম্ভব ছিল।
 

তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১৩ থেকে মিরপুর-১০ নম্বর এলাকার হোপ মার্কেট পর্যন্ত ফুটপাতে উচ্ছেদ অভিযান চালানোর সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিটি করপোরেশনের কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয় এবং অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা আক্রান্ত হন। পুলিশের সদস্যদের সঙ্গেও ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। এ সময় সংবাদ সংগ্রহে যাওয়া গণমাধ্যমকর্মীদেরও বাধার মুখে পড়তে হয় বলে তিনি উল্লেখ করেন।
 

শফিকুর রহমান বলেন, উচ্ছেদ অভিযানে সংঘাতের পরিবর্তে এমন ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা অযথা ক্ষতিগ্রস্ত না হন এবং সাধারণ মানুষের চলাচলের পথও নির্বিঘ্ন থাকে। এজন্য সমন্বিত ও বাস্তবভিত্তিক উদ্যোগ প্রয়োজন।
 

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ও চাঁদাবাজ ব্যক্তি ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ভিত্তিতে চাঁদা নিয়ে ব্যবসার সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এর আর্থিক চাপ শেষ পর্যন্ত ক্রেতা ও সাধারণ মানুষের ওপর পড়ে।
 

জামায়াত আমিরের ভাষ্য, বিচ্ছিন্নভাবে কোনো পদক্ষেপ না নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ বিবেচনায় সমন্বিত, সুপরিকল্পিত ও টেকসই ব্যবস্থা নেওয়া প্রয়োজন।