সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৮:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পটিয়ার হরিণখাইনে সড়কে আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

পটিয়ার হরিণখাইনে সড়কে আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি, আবদুল হাকিম রানা:


 

চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিণখাইনের ৫ নম্বর ওয়ার্ডে জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগ সড়কে আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
 

বুধবার এলাকাবাসীর সার্বিক তত্ত্বাবধানে ৩ লাখ টাকা ব্যয়ে ৭৮ ফুট সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি রবিউল হোসেন বাদশা ও কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর।
 

২০২৫-২৬ অর্থবছরে সড়কটির জন্য ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর আগে সড়কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবুর রহমান শামীম।
 

এলাকাবাসী জানান, দীর্ঘদিন অবহেলিত হরিণখাইনে ৪ আগস্টের পর থেকে রাস্তা, কালভার্টসহ বিভিন্ন খাতে প্রায় কোটি টাকার উন্নয়নকাজ হয়েছে। এসব উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তারা।
 

কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর বলেন, ‘কুসুমপুরা ইউনিয়ন দীর্ঘদিন অবহেলিত ছিল। এখন আবার উন্নয়নের ধারায় ফিরিয়ে আনতে পেরেছি। এজন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই।’