সর্বশেষ সংবাদ — পাতা ৪৯৬
পলাশবাড়ীতে জাসাস এর কর্মী সমাবেশ
- ১নং কিশোরগাড়ি ইউনিয়ন জাসাসের সভাপতি মোঃ হযরত ওসমান গনির সভাপতিত্বে এবং ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মোঃ রায়হান সরকারের পরিচালনায় গতকাল সন্ধ্যায় অত্র ইউনিয়নের ১,২,৩, এবং ৯ নং ওয়ার্ড জাসাসের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা জাসাসের আহ্বায়ক সবুজ সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, পলাশ...
ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা করা উচিত: ট্রাম্প
ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা করা উচিত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার (৪ অক্টোবর) এই মন্তব্য করেছেন। খবর এএফপি'র।নর্থ ক্যারোলিনায় নির্বাচনী প্রচারণায় এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তারা (সাংবাদিকেরা) তাকে (বাইডেন) জিজ্ঞেস করেন যে ইরানের বিষয়ে কী ভাবছেন আপনি, আপন...
মার্কেটে পাকা ভাউচার না দেওয়া ও ডিমের দাম বেশি রাখায় দোকানের কার্যক্রম বন্ধ করল ভোক্তা অধিদপ্তর
রাজধানীর মিরপুরের শাহ আলী মার্কেটে পাকা ভাউচার না দেওয়া ও ডিমের দাম বেশি রাখায় ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানের সব ব্যাবসায়িক কার্যক্রম বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে কারওয়ান বাজার ও শ্যাম বাজারের চারটি প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার (৪ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার, শ্যা...
১৪ বছর তিন মাস বয়সে আন্তর্জাতিক মাস্টার হয়েছেন মনন রেজা নীড়
১৪ বছর তিন মাস বয়সে আন্তর্জাতিক মাস্টার হয়েছেন মনন রেজা নীড়। গতকাল শুক্রবার হাঙ্গেরির বুদাপেস্টে গ্র্যান্ডমাস্টারস দাবা টুর্নামেন্টে ভারতের আন্তর্জাতিক মাস্টার পান্ডা সাম্বিতকে পরাজিত করেন। এই জয় তার কাছে হয়ে এসেছে লক্ষ্য পূরণে বড় একটা বাঁক হিসেবে। আন্তর্জাতিক মাস্টার হতে ২৪০০ রেটিং ও তিনটি নর্ম প্রয়োজন। মনন রেজা নীড়ের রেটিং ইতিমধ্যে ২৪৫০। নীড়ের...
কাঙ্ক্ষিত পরিবর্তন না হলে ব্যর্থ হবে জাতি: মির্জা ফখরুল
ঢাকা প্রেস- বার্তাওকক্ষ- কাঙ্ক্ষিত পরিবর্তন না হলে ব্যর্থ হবে জাতি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শিক্ষক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। দুইবার গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র-জনতার বিজয় ধরে রাখতে না পারলে সবকিছু ব্যর্থ হব...
আকিজ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপ। প্রতিষ্ঠানটি ডিপো ইনচার্জ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২ অক্টোবর থেকে আবেদন নেয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম: আকিজ গ্রুপ পদের নাম: ডি...
অলস সময়ে অনলাইনে যেভাবে সময় কাটাতে পারেন?
আমাদের অলস সময় যেন কাটতেই চায় না। কিন্তু বর্তমান সময়ে মোবাইল হাতে নিয়ে ফেসবুক রিল বা ইউটিউবে ভিডিও দেখা শুরু করলে সময়ই খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই অবসর সময় চাইলে আমরা অনলাইনে থেকেও কাজে লাগাতে পারি। সেটি হতে পারে বিনোদন বা প্রোডাক্টিভ কিছু। আর তা নিয়েই আজকের আয়োজন। চলুন জেনে নেওয়া যাক অনলাইনে কীভাবে সময় পার করবেন। ই-বই পড়ুন: আপনার পছন্দের বইয়ে...
দানের চেয়েও ঋণ পরিশোধ বেশি গুরুত্বপূর্ণ যে কারণে
গরিব ও বিপদগ্রস্ত মানুষকে সাধারণ দান-সদকা, সাহায্য-সহযোগিতা করা ইসলামে অন্যতম ইবাদত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘তোমরা কিছুতেই পুণ্যের নাগাল পাবে না, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে (আল্লাহর জন্য) ব্যয় করবে। তোমরা যা কিছুই ব্যয় করো, আল্লাহ সে সম্পর্কে পূর্ণ অবগত।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ৯২) অন্যদিকে জীবনের প্রয়োজনে ইসলামে ঋণ দেওয়া-নেওয়া...
বিশ্ব শিক্ষক দিবস আজ
আজ বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষকদের সম্মানে ১৯৯৪ খ্রিষ্টাব্দ থেকে প্রতি বছর অক্টোবরের ৫ তারিখে বিশ্বব্যাপী এই দিবসটি উদযাপন করে আসছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংস্থা ইউনেসকো। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি ও বেসরকারি উদ্যোগে দিবসটি উদযাপিত হয়। এবার এ উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে র্যালি, আলোচনা সভা ও সেমিনার আয়োজন করা হচ্...
সংসার ভেঙেছে মন্ত্রীর ব্ল্যাকমেইলের শিকার হয়ে বলিউড অভিনেত্রী সামান্থাও নাগা চৈতন্যর
এক মন্ত্রীর ব্ল্যাকমেইলের শিকার হয়ে বলিউড অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্যর সংসার ভেঙেছে, সম্প্রতি এমনটাই দাবি করেছেন ভারতের তেলেঙ্গানার বন ও পরিবেশমন্ত্রী কোনডা সুরেখা। রাজনৈতিক ইস্যুতে দুই তারকার বিবাহবিচ্ছেদ ঘটার খবরে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোরগোল পড়ে গেছে। টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন নাগা-সামান্থা। ভারতীয় সংবাদমাধ্যম হিন...
দুর্গাপূজার ছুটিতে ঢাকা-কক্সবাজার রুটে ৭ বিশেষ ট্রেন
ঢাকা প্রেস- বার্তাকক্ষ- দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন? তাহলে আপনার জন্য সুখবর! রেলওয়ে কর্তৃপক্ষ ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে সাতটি বিশেষ যাত্রীবাহী ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে। ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত এই বিশেষ ট্রেনগুলো চলাচল করবে। দুর্গাপূজার ছুটির সাথে সাপ্তাহিক ছুটি মিলিত হওয়ায় টানা তিন দিনের সরক...
শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
ঢাকা প্রেস- জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ২০২৪ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। নরওয়ের নোবেল পুরস্কার কমিটি তাঁকে এ মনোনয়ন দিয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিবেদিত জাতিসংঘের সংস্থা দ্য ইউনাইটেড নেশন্স প্যালেস্টাইনিয়ান রিফিউজি এজেন্সি (আনরোয়া) এবং জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ড অব জাস্টিসকেও (আইসিজে) নোব...
এখনো স্বস্তি ফেরেনি নিত্যপণ্যের বাজারে
এখনো স্বস্তি ফেরেনি নিত্যপণ্যের বাজারে। প্রতিদিন কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। এতে সংসার চালাতে হিমশিম খাচ্ছে সাধারণ ভোক্তা। গত আগস্টের শুরুতে সরকার বদলের পর নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন ও কাঁচাবাজারগুলোতে চাঁদাবাজি অনেকটা কমে আসে। এতে বাজারে নিত্যপণ্যের দাম অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসবে ভেবেছিল ভোক্তারা। কিন্তু পণ্যের দাম না কমে উল্টো বেড়েছে। চাল...
আজ দেশের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা
আরেক দফা দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম আলোচনা হবে বিএনপির সাথে। রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটি অন্তর্বর্তী সরকারের তৃতীয় দফায় বৈঠক। বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মহাস...
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চাইলে ইসরায়েল, সমর্থন দেবেন না বাইডেন
ইরানের বিরুদ্ধে ইসরায়েল কীভাবে প্রতিশোধ নেবে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তা নিয়ে জল্পনা চলছে। ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন যে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায়, তাহলে তাতে সমর্থন দেবেন না তিনি। তবে জো বাইডেন বলেছেন, ইরানের তেল স্থাপনায় সম্ভাব্য ইসরায়েলি আক্রমণ নিয়ে আলোচনা চলছে। হোয়াইট হাউসের সাংবাদিকরা...
রূপগঞ্জে নিজ দোকান থেকে জুয়েলারি ব্যবসায়ী রক্তাক্ত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজ দোকান থেকে জুয়েলারি ব্যবসায়ী সোহেলের (৩৮) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৪ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার রানীপুড়া বাজারে আতাউর মাষ্টারের মালিকানাধীন মার্কেট থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত সোহেল উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকার শফিউল্যার ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত...
কক্সবাজারে মৎস্যজীবীলীগ নেতা গ্রেফতার।
গত (৩ আগস্ট ২৪) এক দফা দাবিতে সরকার পতন আন্দোলন চলাকালে 'কক্সবাজার সদরে আন্দোলনরত ছাত্র জনতার উপর সশস্ত্র হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় কক্সবাজার পৌর আওয়ামী মৎসজীবি লীগের সাধারণ সম্পাদক এম শাহাবুদ্দিন জনি’কে গ্রেফতার করেছে র্যাব। কক্সবাজার সদর থানার ঝাউতলা এলাকা তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আওয়ামী মৎস্যজীবীলীগ নেতা শাহাবুদ্দিন জনি'র বিরুদ্ধ...
মাহমুদুর রহমান কারামুক্ত
সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বৃহস্পতিবার (৩ অক্টোবর) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার দুপুরে মাহমুদুর রহমানের জামিনসংক্রান্ত আদেশের কাগজপত্র কারাগারে পৌঁছায়। পরবর্তী যাচাই-বাছাই শেষে বিকেল সাড়ে ৩টার দিকে তাকে মুক্ত...






























