শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০১:২৯:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কক্সবাজারে মৎস্যজীবীলীগ নেতা গ্রেফতার। 

কক্সবাজারে মৎস্যজীবীলীগ নেতা গ্রেফতার। 

ঢাকা প্রেস

মঈনুদ্দীন শাহীন ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 
গত (৩ আগস্ট ২৪) এক দফা দাবিতে সরকার পতন আন্দোলন চলাকালে 'কক্সবাজার সদরে আন্দোলনরত ছাত্র জনতার উপর সশস্ত্র হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় কক্সবাজার পৌর আওয়ামী মৎসজীবি লীগের সাধারণ সম্পাদক এম শাহাবুদ্দিন জনি’কে গ্রেফতার করেছে র‍্যাব। কক্সবাজার সদর থানার ঝাউতলা এলাকা  তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আওয়ামী মৎস্যজীবীলীগ নেতা শাহাবুদ্দিন জনি'র বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় ২৮/৫২০, তাং ০৯/০৯/২০২৪, ধারা-৪/৫ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) ২০০২ (সংশোধন) আইন, ২০২৪ তৎসহ ১২০বি 
১৪১/১৪৮/৩৮০/৪২৭/৪৩৫/৪৩৬/৪৪৮/৫০৬/৩৪ পেনাল কোডের মামলা রয়েছে। উল্যেখিত মামলার প্রক্ষিতে, র‍্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামী জনি’কে গ্রেফতারের উদ্যেশ্যে র‌্যাব-১৫ এর একটি দল (২ অক্টোবর ২৪) আনুমানিক সাড়ে ৩ টার দিকে অভিযান চালিয়ে কক্সবাজার সদর থানার ঝাউতলা এলাকা থেকে মরহুম মাষ্টার ইসমাইলের পুত্র শাহাবুদ্দিন জনি (৪০) কে গ্রেফতার করা হয়। আটক জনি কক্সবাজার সদর থানার ঘোনারপাড়া, ৯নং ওয়ার্ডের বাসিন্দা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, শাহাবুদ্দিন জনি, গত ৩ আগস্ট কক্সবাজারে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনরত ছাত্র জনতার উপর সশস্ত্র হামলায় জড়িত থাকার কথা স্বীকার করে। 

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।