সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৮:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বুলগেরিয়া ভিসার আবেদন করতে পার‌বেন তিন দেশ থে‌কে বাংলাদেশি শিক্ষার্থীরা

বুলগেরিয়া ভিসার আবেদন করতে পার‌বেন তিন দেশ থে‌কে বাংলাদেশি শিক্ষার্থীরা

ভারতীয় ভিসা বন্ধ থাকায় বুল‌গে‌রিয়ায় বি‌ভিন্ন বিশ্ব‌বিদ্যাল‌য়ে পড়‌তে যাওয়া বাংলা‌দে‌শি শিক্ষার্থীরা ভিয়েতনাম, পাকিস্তান ও কাজাখস্তানে বুলগেরিয়ান দূতাবাসে আবেদন করতে পার‌বে। গতকাল শুক্রবার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবু‌কে এক পো‌স্টে এই তথ্য জানানো হ‌য়ে‌ছে।

 

মন্ত্রণালয়ের ওই পোস্টে বলা হয়েছে, বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে যারা বুলগেরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন কিন্তু নয়াদিল্লিতে বুলগেরিয়ান দূতাবাসে তাদের ভিসার আবেদন জমা দিতে পারেননি, তাদের হ্যানয় (ভিয়েতনাম), ইসলামাবাদ (পাকিস্তান) বা আস্তানা (কাজাখস্তানে) বুলগেরিয়ান দূতাবাসে আবেদন করার পরামর্শ দেয়া হচ্ছে। মেডিকেল ভিসা ছাড়া বাংলাদেশি নাগরিকদের অন্য ক্যাটাগরির ভিসা বন্ধ রেখেছে ভারত।


গত ৫ আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) অনির্দিষ্টকালের জন্য ভিসা কার্যক্রম স্থগিত রেখেছে। এ কারণে অনেক শিক্ষার্থীই বিপাকে পড়েছেন। পর্তুগাল, বুলগেরিয়া, রোমানিয়া, লিথুয়ানিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশের দূতাবাস বাংলাদেশে নেই। তাই এসব দেশে পড়তে যেতে চাইলে শিক্ষার্থীদের নিকটবর্তী দেশ ভারতে গিয়ে ভিসা সাক্ষাৎকার দিতে হয়।

 

প্রতি শিক্ষাবর্ষে হাজারো মেধাবী শিক্ষার্থী এসব দেশে পড়তে যান। বরাবরের মতো এ বছরও বহু শিক্ষার্থী মেধার ভিত্তিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন। কিন্তু ভারতের ভিসা না থাকায় তাঁরা নির্দিষ্ট দেশের দূতাবাসে সাক্ষাৎকার দিতে পারছেন না। তাই পররাষ্ট্র মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে।