সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:১১:১৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিপিএলে সাকিবের খেলা নিয়ে যা জানালো রংপুর রাইডার্স

বিপিএলে সাকিবের খেলা নিয়ে যা জানালো রংপুর রাইডার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। এরই মধ্যে স্কোয়াড গোছানোর কাজও শুরু করে দিয়েছে দলগুলো। কিন্তু তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিপিএলে খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এগারোতম আসর। এর আগে, ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। সেইসাথে সাত দলকে জমা দিতে হবে তাদের রিটেইন এবং ডিরেক্ট সাইনিং লিস্টও। বিপিএলের গত আসরে রংপুর রাইডার্সে খেলেছিলেন মিস্টার সেভেন্টি ফাইভ। তবে দেশে রাজনৈতিক পট পরিবর্তনে সাকিবের দেশে ফেরা নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। এবারের বিপিএলে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে বাড়তি শঙ্কাও। বিষয়টি নিয়ে এবার মুখ খুলল রংপুর রাইডার্স কর্তৃপক্ষ।

 

সাকিব আল হাসান প্রসঙ্গে শনিবার (৫ অক্টোবর) বিসিবি সভাপতির সঙ্গে আলাপ শেষে গণমাধ্যমে রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজির টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম বলেন, সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ডাউট আছে তার এভেইলেবেলেটি নিয়ে। এটা আমার হাতে নাই। নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলতে আসেন কি না, এখানে আসলে একটা বড় ধারণা পাওয়া যাবে যে, হয়তো পরে বিপিএলেও খেলতে আসবে। ওনার অবস্থার ওপর নির্ভর করবে রাখতে পারবো নাকি না।