সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:১১:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাতে লস অ্যাঞ্জেলেসের অধিনায়ক হিসেবে মাঠে নামছেন সাকিব

রাতে লস অ্যাঞ্জেলেসের অধিনায়ক হিসেবে মাঠে নামছেন সাকিব

ঢাকা প্রেস-

 

৬ দলের অংশগ্রহণের শুক্রবার (৪ অক্টোবর) থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। ১০ ওভারের এই টুর্নামেন্টটি চলবে ৪-১৪ অক্টোবর পর্যন্ত। 

সাকিবদের প্রথম ম্যাচ বাংলাদেশ সময় আজ রাত ৯টায় নিউইয়র্ক লায়নসের বিপক্ষে। এই আসরে দল পেয়েছেন আরেক বাংলাদেশি তামিম ইকবালও। তিনি আছেন টেক্সাস গ্ল্যাডিয়েটর্সে। বাংলাদেশ সময় আগামীকাল রাত ৯টায় টেক্সাস খেলবে লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে। সবকিছু ঠিকঠাক থাকলে সাকিব-তামিমকে আবারও দেখা যাবে মুখোমুখি লড়াইয়ে।

দলে সতীর্থ হিসেবে সাকিব পাচ্ছেন, পাকিস্তানের রুম্মান রাইস, আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস, ইংল্যান্ডের টাইমাল মিলস, আফগানিস্তানের হাশমতউল্লাহ শহিদি আর অস্ট্রেলিয়ার জো বার্নসের মতো খেলোয়াড়দের।

অন্যদিকে তামিম ইকবালের দল টেক্সাস গ্লাডিয়েটর্স মাঠে নামবে আগামীকাল রোববার (৬ অক্টোবর) রাত ৯টায়। যাদের প্রতিপক্ষ সাকিবের দল লস অ্যাঞ্জলস ওয়েভস। বিপিএলের পর এটাই তাদের একইসঙ্গে খেলা টুর্নামেন্ট।  সাকিবরা তৃতীয় ম্যাচ খেলবেন ৭ অক্টোবর আটলান্টা কিংসের বিপক্ষে। ওই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।