সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার কিছু ঘরোয়া উপায়

মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার কিছু ঘরোয়া উপায়

মাইগ্রেনের ব্যথা উঠলে কেমন লাগে সেটা যাদের এই সমস্যা আছে তারা ভালো বলতে পারবেন। আবহাওয়া পরিবর্তনেই হোক কিংবা কড়া রোদ- অল্পতেই জেঁকে বসে মাইগ্রেনের ব্যথা। মাসের তিন-চার দিন ব্যথায় কাতরাতে কাতরাতে চলে যায়। আবার কারো কারো মাসে কয়েকবার মাইগ্রেনের ব্যথা হয়।

 

এতে কোনো কাজ করা কঠিন হয়ে পড়ে। ব্যথা হলে অনেকের মাথা দপদপ করে। কারো আবার এক পাশ থেকে ব্যথা অন্য পাশে স্থানান্তরিত হয়। আয়ুর্বেদ বলছে, এই ব্যথা থেকে মুক্তি পাওয়ার কিছু ঘরোয়া উপায়ও রয়েছে। এই ভেষজ পানীয় হিসেবে পান করলে মাইগ্রেনের যন্ত্রণায় আরাম মিলবে।

 

পুদিনা ও ক্যামোমাইল চা

পুদিনা ও ক্যামোমাইল চায়ে এমন কিছু উপাদান রয়েছে, যা স্নায়ুর উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পুদিনা মাথা ও ঘাড়ের পেশি শিথিল রাখে। অন্যদিকে ক্যামোমাইল মানসিক চাপ দূর করে। গরম পানিতে কয়েকটি পুদিনা পাতা ও ক্যামোমাইল ফুলের শুকনো পাপড়ি ফুটিয়ে সেই পানীয় পান করুন।  মাইগ্রেনের ব্যথা বশে থাকবে।

 
আদা ও হলুদের চা 

মাইগ্রেনের ব্যথাসহ যেকোনো মাথা ব্যথা, এমনকি মানসিক চাপে আদা ও হলুদের চা বেশ কার্যকর। এই দুটি ভেষজেরই প্রদাহনাশক গুণ রয়েছে। এরা মাইগ্রেনের ব্যথা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পানিতে কয়েক টুকরা আদা ও কাঁচা হলুদ ফুটিয়ে পানীয় তৈরি করে নিন। চায়ের মতো করেই সকাল-সন্ধ্যায় এ পানীয় পান করুন। 

 

ল্যাভেন্ডার ও লেবুর রস

মাইগ্রেন ও মাথা ব্যথায় আরাম পেতে ল্যাভেন্ডার চায়ের মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে পান করুন। ব্যথা ও মানসিক চাপ কমাতে এই পানীয়টি বিশেষভাবে কাজ করে। ল্যাভেন্ডার মানসিক চাপ ও উদ্বেগ নিয়ন্ত্রণে রাখে। লেবুর তাজা ঘ্রাণ মন ফুরফুরে রাখে।