মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৬:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ব্যর্থ হবে জাতি কাঙ্ক্ষিত পরিবর্তন না হলে: মির্জা ফখরুল

ব্যর্থ হবে জাতি কাঙ্ক্ষিত পরিবর্তন না হলে: মির্জা ফখরুল

কাঙ্ক্ষিত পরিবর্তন না হলে ব্যর্থ হবে জাতি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শিক্ষক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

 

দুইবার গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র-জনতার বিজয় ধরে রাখতে না পারলে সবকিছু ব্যর্থ হবে। মির্জা ফখরুল বলেন, ওয়ান ইলেভেনের মতো মাইনাস টু ফর্মুলা দেখতে চায় না বিএনপি। আমরা বিরাজনীতিকরণ দেখতে চাই না, উদার গণতন্ত্র দেখতে চাই।

 

অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারকে ততোদিন পর্যন্ত সময় দেয়া হবে, যতোক্ষণ পর্যন্ত একটা গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করা যাবে। নানা চক্রান্তের বেড়াজালে শিক্ষা ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ৫৩ বছর পরও এখন দেশের সবচেয়ে দুর্বল জায়গা শিক্ষাব্যবস্থা।