শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০১:২৯:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের জন্য ২ সপ্তাহের মধ্যেই বিমানবন্দরে বিশেষ লাউঞ্জ

মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের জন্য ২ সপ্তাহের মধ্যেই বিমানবন্দরে বিশেষ লাউঞ্জ

ঢাকা প্রেস-

 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশি শ্রমিকদের জন্য আগামী দুই সপ্তাহের মধ্যে বিমানবন্দরে বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করা হবে।

শনিবার (৫ অক্টোবর), প্রবাসী ভবনে মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের এমওসি স্বাক্ষর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

আসিফ নজরুল আরও বলেন, মালয়েশিয়ায় লোক পাঠানোর জন্য সিন্ডিকেটের মাধ্যমে নয়, রিক্রুটিং এজেন্সি খোলা হবে। বিভিন্ন জটিলতার কারণে মালয়েশিয়া যেতে না পারা প্রায় ১৮ হাজার শ্রমিককে দেশটিতে যাওয়ার সুযোগ দেবে কুয়ালালামপুর। তাদের প্রতিশ্রুতি দ্রুত কার্যকর করার চেষ্টা চলছে।

প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, আমাদের প্রবাসীরা বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। প্রত্যেকেই বাংলাদেশের পতাকা হয়ে কাজ করেন। তাদের যথাযথ মূল্যায়ন ও কল্যাণমূলক সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।